Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বাড়বে ভ্যাপসা গরমের অস্বস্তি, ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরে

বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বাড়বে ভ্যাপসা গরমের অস্বস্তি, ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরে

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 September 2025 09:40

দ্য ওয়াল ব্যুরো: বর্ষার শেষ ভাগে এসে রাজ্য জুড়ে আবারও বৃষ্টির দাপট বাড়ল। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতার অস্বস্তির পাশাপাশি বজ্রবৃষ্টি বাড়তে চলেছে। কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast), কী বলছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গ

দক্ষিণবঙ্গের তাপমাত্রা এখনও স্বাভাবিকের উপরে রয়েছে। ফলে গরম এবং আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। তবে বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রঝড়ের সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতা

বুধবার সকাল থেকেই কলকাতায় আর্দ্রতার প্রভাব স্পষ্ট। দিনের তাপমাত্রা বেশি থাকায় দুপুর বাড়লে অস্বস্তি আরও তীব্র হবে। শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও বৃষ্টি না হলে গরম ও আর্দ্রতা অসহনীয় হয়ে উঠবে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। শনিবার-রবিবার বৃষ্টির পরিমাণ কমবে।

উত্তরবঙ্গ

আজ আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলবে। বজ্রঝড়ের পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহবিদরা জানিয়েছেন, মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গ হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এর পাশাপাশি দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। একটি দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে, উচ্চতা প্রায় ৪.৫ কিলোমিটার। অন্যটি পূর্ব বিহার ও আশপাশের এলাকায়, উচ্চতা প্রায় ৩.১ কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তাই আগামী কয়েক দিন রাজ্য জুড়েই বজ্রসহ বৃষ্টি চলবে।


```