Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

সপ্তাহের শুরুতেই ভাসতে পারে শহর, জানাল আবহাওয়া দফতর

দ‍্য ওয়াল ব‍্যুরো: সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর জুড়ে। ভাসতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও। এর পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও র

সপ্তাহের শুরুতেই ভাসতে পারে শহর, জানাল আবহাওয়া দফতর

শেষ আপডেট: 5 August 2018 04:55

দ‍্য ওয়াল ব‍্যুরো: সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর জুড়ে। ভাসতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও। এর পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী এলাকাগুলিকেও সতর্ক করা হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । নিম্নচাপের ফলে উত্তাল রয়েছে সমুদ্র। মৎস‍্যজীবীদের জন‍্যেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তাদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপ, ঘূর্ণবাত এবং মৌসুমী অক্ষরেখার কারণেই আগামী দু'দিন ভাসতে চলেছে শহর কলকাতা। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গরমের দাপট এখনই কমবে না। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

```