Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

অঘটনের রাত চ্যাম্পিয়নস লিগের! ঘরের মাঠে জিতেও ৩-২ অ্যাগ্রিগেটে আতলেতিকোর কাছে ছিটকে গেল বার্সেলোনা। অন্যদিকে, উসমান ডেম্বেলের বিধ্বংসী মেজাজে লিভারপুলকে বিদায় করে সেমিফাইনালে লুই এনরিকের পিএসজি।

 UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো

গার্গী দাস

শেষ আপডেট: 15 April 2026 08:25

দ্য ওয়াল ব্যুরো: সেকেন্ড লেগ জিতেও চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেল বার্সেলোনা (Barcelona)। গতকাল মেট্রোপলিতানোয় ২-১ স্কোরলাইনে পরাজিত আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid)। কিন্তু প্রথম লেগে এগিয়ে থাকার কারণে গোল পার্থক্যে ৩-২ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করল দিয়েগো সিমিওনের দল।

প্রথমার্ধে বার্সার দাপট

শুরুটা ছিল বার্সার নিয়ন্ত্রণে। লামিন ইয়ামাল ও ফেরান টরেস প্রথম ২৪ মিনিটেই দু’গোল করে অ্যাগ্রিগেটে সমতা ফেরান। সেই সময় মনে হচ্ছিল খেলা বুঝি ফার্স্ট হাফেই গুটিয়ে আনবে হান্সি ফ্লিকের ছেলেরা। তবে গোলরক্ষক হুয়ান মুসো গুরুত্বপূর্ণ সেভ করে আতলেতিকোকে লড়াইয়ে রাখেন।

লুকম্যানের গোলেই ঘুরল ম্যাচ

প্রথমার্ধেই চাপ সামলে ম্যাচে ফেরে আতলেতিকো। ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন আদেমোলা লুকম্যান। সৌজন্যে মার্কোস লরেন্তের অনবদ্য পাস। এই গোলই শেষমেশ ফারাক গড়ে দেয়। এরপর বার্সা শতচেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারেনি। 

উলটে ম্যাচের শেষ দিকে আরও সমস্যা বাড়ে। লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া। অন্তিম ডিফেন্ডার হিসেবে ফাউলের কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। দশ জনে নেমে শেষ মুহূর্তে আর ম্যাচ ঘোরানোর সুযোগ পায়নি বার্সা।

বিধ্বংসী পিএসজি, নায়ক ডেম্বেলে

দিনের অন্য কোয়ার্টার ফাইনাল একতরফা। বিজয়ী পিএসজি (PSG)। লিভারপুলের (Liverpool) মাঠে ২-০ জিতে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে সেমিফাইনালে লুই এনরিকের দল। জোড়া গোলে নায়ক উসমান ডেম্বেলে (Ousmane Dembele)। ৭২ মিনিটে প্রথম গোল। যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে ম্যাচ শেষ করেন। দ্বিতীয়ার্ধে লিভারপুল নিয়ন্ত্রণ নিয়েছিল ঠিকই। কিন্তু গোল আসেনি। রায়ান গ্রাভেনবার্চ, কডি গাকপো একাধিক সুযোগ নষ্ট করেন। উল্টে ডেম্বেলের কাউন্টার পাঞ্চে বিদায় সুনিশ্চিত!

এখন পিএসজির সামনে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ (Bayern Munich) বা রিয়াল মাদ্রিদ (Real Madrid)। অন্যদিকে আতলেতিকো অপেক্ষা করছে আর্সেনাল (Arsenal) অথবা স্পোর্টিং লিসবনের (Sporting Lisbon)। দুই সেমিফাইনালের লাইন আপ এখন অর্ধেক স্পষ্ট।


```