Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

চেন্নাইয়ের কাছে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে কলকাতা নাইট রাইডার্স! ব্যাটিং ব্যর্থতা মেনে নিয়ে বড়সড় রদবদলের ইঙ্গিত দিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। আগামীতে কেকেআরের কঠিন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত পড়ুন।

IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

অজিঙ্ক রাহানে

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 April 2026 10:17

দ্য ওয়াল ব্যুরো: হারের রেশ কাটছে না। গতরাতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আরও এক লজ্জার পরাজয়ের জেরে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আদৌ কি ঘুরে দাঁড়ানো সম্ভব? কেন এভাবে হোঁচট খেয়ে চলেছে নাইট বাহিনী? গলদ যে আছে, মেনে নিলেন দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। রাখঢাক না করে স্পষ্ট জানালেন—ব্যাটিংই টিমের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

খেলার শুরুতেই পিছিয়ে কেকেআর

গতরাতের ম্যাচ নিয়ে রাহানের বিশ্লেষণ, চিপকের উইকেটে ১৯০ রান তাড়া করা সম্ভব ছিল। কিন্তু পাওয়ারপ্লেতে ৭০-এর বেশি রান তুলে নেয় চেন্নাই। সেই জায়গা থেকে বল হাতে ম্যাচে ফেরে কেকেআর। শেষ পর্যন্ত ১৯২/৫-এ আটকে রাখে ঋতুরাজদের। একরাশ হতাশার মধ্যেও এই বিষয়টা ইতিবাচক বলেই মনে করছেন নাইট অধিনায়ক।

মন্থর সূচনা, স্পিনে সমস্যা

রাহানের চোখে, আসল সমস্যা শুরু ব্যাটিংয়ে। গতকালই যেমন পাওয়ারপ্লেতে ওঠে মাত্র ৩৬-৩৭ রান। এখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। রাহানে জানান, স্পিনারদের বিরুদ্ধে রান তোলা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। যার জেরে মাঝের ওভারগুলোতে গতি হারায় ইনিংস। তাঁর মতে, একজন ব্যাটার যদি শেষ পর্যন্ত ক্রিজে থাকতেন, ম্যাচের ফল বদলাতে পারত।

জুটি ভাঙতেই ধস

২৯/২ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল কেকেআর। রাহানে (২৮) ও অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) ৫০ রানের জুটি গড়েন। কিন্তু সেই পার্টনারশিপ ভাঙতেই চেনা ধস! নূর আহমেদের (Noor Ahmad) স্পেল ম্যাচের ছবি পুরোপুরি বদলে দেয়। একসময় ঝট করে ৯০/৬, সেখান থেকে শেষ পর্যন্ত ১৬০ রানে থমকে যায় নাইটদের ইনিংস।

দল বদলের ইঙ্গিত স্পষ্ট

এদিন আত্মসমালোচনার মধ্যে রাহানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য এসেছে দল নির্বাচন নিয়ে। তিনি জানান, আগের ম্যাচের কম্বিনেশনেই ভরসা রাখা হয়েছিল। কিন্তু ফল না এলে বদল আসবেই। ড্রেসিংরুমে বসে নতুন করে ভাবতে হবে—কোন কম্বিনেশন কাজ করবে। স্পষ্ট বার্তা, রদবদল অবশ্যম্ভাবী।

টেবিলে চাপ, সামনে কঠিন পথ

চিপকের আত্মসমর্পণ কেকেআরের অবস্থা আরও কঠিন তুলেছে। এখনও জয়ের মুখ দেখেনি দল—চার হার, এক ম্যাচ ফলশূন্য। অন্যদিকে চেন্নাই চার পয়েন্ট নিয়ে উঠে এসেছে আটে।

রাহানে যতই বলুন, এখন সবচেয়ে জরুরি ইতিবাচক থাকা। কিন্তু বাস্তব বলছে—শুধু মানসিকতা পরিবর্তনে কাজ হবে না। চাই ফল। সেটা দ্রুত না এলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া অবধারিত।


```