Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

হরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’

মার্কিন অবরোধ ও ইরান-ইজরায়েল উত্তেজনার মাঝেই বড় সাফল্য ভারতের! ২০,৪০০ মেট্রিক টন এলপিজি নিয়ে নিরাপদে কাণ্ডলা বন্দরে পৌঁছল ভারতীয় পতাকাবাহী জাহাজ ‘জাগ বিক্রম’। 

হরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’

জাগ বিক্রম

গার্গী দাস

শেষ আপডেট: 15 April 2026 14:52

দ্য ওয়াল ব্যুরো: হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনার মাঝেও স্বস্তির খবর। অবরোধ ও যুদ্ধবিরতির আবহে নিরাপদে কাণ্ডলা বন্দরে পৌঁছল ভারতীয় এলপিজি জাহাজ ‘জাগ বিক্রম’ (LPG ship Jag Vikram)। দেশে এলপিজি ঘাটতি (LPGShortage) অনেকটাই কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

১৪ এপ্রিল কাণ্ডলা বন্দরে পৌঁছয় ভারতীয় পতাকাবাহী এই এলপিজি ক্যারিয়ারটি। জাহাজটিতে ছিল ২০,৪০০ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি। সরকারি সূত্রে জানা গিয়েছে, ১১ এপ্রিল হরমুজ প্রণালী পেরিয়ে যায় জাহাজটি। ওই সময় জাহাজে ছিলেন মোট ২৪ জন নাবিক।

সোমবার এক আন্তঃমন্ত্রক বৈঠকে অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনও ভারতীয় জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করল। এই যুদ্ধবিরতির লক্ষ্যই ছিল অঞ্চলে উত্তেজনা কমানো এবং সমুদ্রপথে বাণিজ্য সচল রাখা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ভারতীয় পতাকাবাহী কোনও জাহাজের ক্ষেত্রে কোনও বিঘ্ন বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। ফলে এই মুহূর্তে ভারতীয় শিপিং কার্যক্রম স্থিতিশীল রয়েছে।

একই সঙ্গে জানানো হয়েছে, সংঘাতপূর্ণ অঞ্চল থেকে ভারতীয় নাবিকদের নিরাপদে ফেরানোর কাজও চালিয়ে যাচ্ছে সরকার। এখনও পর্যন্ত ২,১৭৭ জন ভারতীয় নাবিককে দেশে ফেরানো হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টাতেই ফিরেছেন ৯৩ জন।

তবে এই স্বস্তির খবরের মাঝে চাপ বাড়াচ্ছে মার্কিন পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দরগুলিতে পূর্ণ মাত্রায় সামুদ্রিক অবরোধ কার্যকর করা হয়েছে। এই অবরোধের ফলে ইরানে প্রবেশ ও সেখান থেকে বেরিয়ে যাওয়া সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ। বুধবার চিনের একটি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন, অবরোধ চালুর ৩৬ ঘণ্টার মধ্যেই সমুদ্রপথে ইরানের অর্থনৈতিক বাণিজ্য সম্পূর্ণ থামিয়ে দেওয়া সম্ভব হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ইরানের প্রায় ৯০ শতাংশ অর্থনীতি নির্ভর করে সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের উপর।

এই অবরোধের পর ভারতীয় জাহাজ আদৌ আর আসতে পারে কিনা হরমুজ পেরিয়ে, সেদিকে তাকিয়ে গোটা দেশ।


```