Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঊর্ধ্ব-বায়ুর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি দক্ষিণ অসম থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা রাজ্যের আবহাওয়াকে অস্থির করে তুলেছে।

পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 15 April 2026 08:48

দ্য ওয়াল ব্যুরো: তাপপ্রবাহে (Heatwave) যেন দাউদাউ করে জ্বলছে গোটা বাংলা। রোদে-গরমে হাঁসফাঁস অবস্থা, বাইরে বেরোলে মনে হচ্ছে যেন আগুনের চুল্লির মুখে দাঁড়িয়ে আছি! নববর্ষের (Poila Baishakh) দিনেও সেই একই প্রখর তাপ, ফলে উৎসবের আমেজই যেন ম্লান হয়ে গেছে। এ অবস্থায় সবার একটাই প্রশ্ন, বৃষ্টি কবে? কালবৈশাখীর (Kalbaishakhi) কি সম্ভাবনা আছে? এই ভয়াবহ গরমের মাঝেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গ-সহ উত্তরবঙ্গের কিছু জেলায় মিলতে পারে স্বস্তির বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া। কী বলছে হাওয়া অফিস (Weather Forecast)? দেখে নেওয়া যাক।

আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঊর্ধ্ব-বায়ুর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি দক্ষিণ অসম থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা রাজ্যের আবহাওয়াকে অস্থির করে তুলেছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের আকাশে কখনও রোদ, কখনও মেঘ, আবার হঠাৎ ঝড়–বৃষ্টি, এই মিলেমিশে থাকবে দু’চরিত্রের আবহাওয়া।

তাপমাত্রা কী বলছে?

আগামী দু'দিনে দিনের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা (Weather Update)। এর পরে পাঁচ দিন তাপমাত্রায় তেমন বড় পরিবর্তন হবে না। ফলে গরম ও আর্দ্রতার দাপট আরও বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) থাকলেও বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় গরম ও আর্দ্রতার অস্বস্তি বেশি অনুভূত হতে পারে।

আজকের আবহাওয়ার পূর্বাভাস

ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। একইসঙ্গে গরম ও আর্দ্রতার দাপটও থাকবে চড়া।

বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস

পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি এবং বজ্র-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব জেলার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ৪০–৫০ কিমি বেগের দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

সতর্কতা ও পরামর্শ

বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে কৃষক, মাঠে-ঘাটে কাজ করা শ্রমিকদের বাড়তি সতর্কতা মানতে বলা হয়েছে। হঠাৎ দমকা হাওয়া ও বিদ্যুৎ–চমকে দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে।


```