Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি

Weather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?

চৈত্র মাসের শেষে আর্দ্রতা ও গরমের দাপট আরও বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের (Weather Update)। বিশেষ করে দক্ষিণবঙ্গের চার জেলা- পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপপ্রবাহের (Heatwave in Bengal) আশঙ্কায় জারি হয়েছে ‘হলুদ সতর্কতা’। 

Weather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?

আবহাওয়ার পূর্বাভাস

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 April 2026 08:16

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক দিনের কালবৈশাখীর (Kalbaishakhi) স্বস্তি কাটিয়ে আবারও তপ্ত হচ্ছে গোটা বাংলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকেই রাজ্যে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করবে (Weather Forecast)। কলকাতা-সহ (Kolkata Weather) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শুষ্ক পশ্চিমী বাতাসের প্রবাহেই আবহাওয়ার এই হঠাৎ বদল।

চৈত্র মাসের শেষে আর্দ্রতা ও গরমের দাপট আরও বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের (Weather Update)। বিশেষ করে দক্ষিণবঙ্গের চার জেলা- পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপপ্রবাহের (Heatwave in Bengal) আশঙ্কায় জারি হয়েছে ‘হলুদ সতর্কতা’। অত্যন্ত গরম ও বদ্ধ পরিবেশে এদিন থেকে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত অস্বস্তি আরও বেড়ে উঠতে পারে। কলকাতার ক্ষেত্রেও এ সপ্তাহে দিনের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি উত্তর পূর্ব বিহারের ঘূর্ণাবর্ত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ হয়ে বাংলাদেশ পর্যন্ত আবহমান একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে। এই পরিস্থিতির জেরে ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতার দাপট তীব্র থাকবে।

তবে গরমের মাঝেও মিলতে পারে সামান্য স্বস্তি। নববর্ষের (Paila Baishakh Weather) সময় অর্থাৎ ১৪ থেকে ১৬ এপ্রিল দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় কয়েকটি জেলায় স্থানীয় মেঘ সঞ্চারের ফলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে এক-আধ পশলা বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি তাপমাত্রা খুব বেশি কমাবে না বলেই দফতরের অনুমান।

এদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) পরিস্থিতি কিছুটা আলাদা। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে এদিনও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমতলের জেলাগুলিতে অবশ্য আবহাওয়া শুষ্কই থাকবে।

বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain Forecast)- যার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। কোথাও কোথাও কালবৈশাখীও দেখা যেতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।


```