Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙচুরের চেষ্টা! ভোটের প্রচারে বেরিয়ে নিজের কেন্দ্রেই বাধার মুখে দিলীপ

স্থানীয়দের একাংশ অভিযোগ করেন, কথা বলতে চাইলে প্রার্থী তাঁদের সঙ্গে কোনও আলোচনা করেননি। সেই কারণেই ক্ষোভ বেড়ে গিয়ে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। 

গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙচুরের চেষ্টা! ভোটের প্রচারে বেরিয়ে নিজের কেন্দ্রেই বাধার মুখে দিলীপ

দিলীপ ঘোষ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 April 2026 14:43

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ঘিরে তীব্র বিক্ষোভের ঘটনা সামনে এল। শহরের পুরীগেট এলাকায় চা চক্র সেরে বেরোনোর সময় স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।

স্থানীয়দের একাংশ অভিযোগ করেন, কথা বলতে চাইলে প্রার্থী তাঁদের সঙ্গে কোনও আলোচনা করেননি। সেই কারণেই ক্ষোভ বেড়ে গিয়ে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা (Dilip Ghosh Protest)। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। শুধু দিলীপ ঘোষই নন, তাঁর সঙ্গে থাকা বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। এলাকায় একসময় স্লোগান-পাল্টা স্লোগানে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একদিকে ‘জয় বাংলা’, অন্যদিকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা যায়।

স্থানীয়দের অভিযোগ, রেলের নোটিস ঘিরে যখন এলাকায় আতঙ্ক তৈরি হয়েছিল, তখন বিজেপির কোনও নেতা বা কর্মীকে দেখা যায়নি। এমনকি দিলীপ ঘোষও সেই সময়ে এলাকায় আসেননি বলে দাবি তাঁদের। সেই প্রেক্ষিতেই ভোটের মুখে তাঁর হঠাৎ আগমনকে কেন্দ্র করে ক্ষোভ আরও তীব্র হয়। খড়্গপুর সদরের ২৭ নম্বর ওয়ার্ডের পুরীগেট এলাকায় এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ উত্তেজনা ছড়িয়ে থাকে। শেষ পর্যন্ত পরিস্থিতি জটিল হয়ে উঠতে দেখে এলাকা ছেড়ে চলে যান দিলীপ ঘোষ।

ইতিমধ্যে নিজের কেন্দ্রে প্রচারে বেরিয়ে পুরনো ফর্মে ফিরেছেন দিলীপ ঘোষ। বিগত কয়েক দিনের প্রচারে গরমাগরম মন্তব্য শোনা গেছে তাঁর মুখ থেকে। একদিকে বলেছেন, ক্ষমতায় এলেই উত্তরপ্রদেশ স্টাইলে এনকাউন্টার হবে, পুলিশের ভোল বদলাবেন তাঁরা, অন্যদিকে তৃণমূলের মদতপুষ্ট গুন্ডা-মাফিয়াদের দমানোর কথাও বলেছেন দিলীপ। এসবের মধ্যেই বৃহস্পতিবারের ঘটনা কিছুটা হলেও বিড়ম্বনা বাড়াল দিলীপের।

প্রসঙ্গত, খড়্গপুর কেন্দ্রের সঙ্গে দিলীপ ঘোষের দীর্ঘ সম্পর্ক রয়েছে। ২০১৬ সালে এই কেন্দ্র থেকেই বিধায়ক নির্বাচিত হন তিনি। যদিও ২০২১ সালে তাঁকে প্রার্থী করা হয়নি। পরে নানা বিতর্কের জেরে এবার ফের পুরনো কেন্দ্রে ফিরিয়ে আনা হয়েছে তাঁকে। 


```