Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'এমন লোক প্রার্থী হন যার মুখ কেউ চেনে না', শুভেন্দুকে এখন মুখ্যমন্ত্রীত্বের দাবিদার মানতে নারাজ দিলীপ

শুভেন্দুর নন্দীগ্রামের মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন দিলীপ নিজে। এরপরেও, সরাসরি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মানলেননা তিনি। 

'এমন লোক প্রার্থী হন যার মুখ কেউ চেনে না', শুভেন্দুকে এখন মুখ্যমন্ত্রীত্বের দাবিদার মানতে নারাজ দিলীপ

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 1 April 2026 12:34

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গড় ভবানীপুরে মনোনয়ন জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাইভোল্টেজ কেন্দ্রে দুই মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার লড়াইয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে উত্তেজনার পারদ (West Bengal Assembly Election 2026)। বিরোধী দলনেতার দাবি নন্দীগ্রামের (Nandigram) পাশপাশি ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তিনি। এরপরেও, এখনই সরাসরি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে মানতে নারাজ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বুধবার সকালে ইকোপার্কে মর্নিং ওয়াকে যান দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শুভেন্দু অধিকারীর মনোনয়নে অমিত শাহ থাকেবন বলে জানা গিয়েছে। এরপরেই রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে, বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মান্যতা পেয়ে গিয়েছেন শুভেন্দু।  

কিন্তু সেকথা মানতে নারাজ দিলীপ। তিনি সরাসরি জানিয়ে দেন, "কে প্রার্থী সে তো ভোটের পরে দেখা যাবে। পার্টির পদ্ধতি আপনারা জানেন। কোনও ঘোষণা হয় না। আর এমন লোক প্রার্থী হন যার মুখ কেউ চেনে না।" তিনি আরও বলেন, পার্টিটাই চালায় সব। সর্বভারতীয় নেতারা ঠিক করে নিয়েছেন কে কোন নমিনেশনে থাকবেন। আমাদেরকেও জানানো হয়েছে মনোনয়নে থাকতে। সেইভাবেই চলছে।" যদিও, শুভেন্দুর নন্দীগ্রামের মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন দিলীপ নিজে।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে সবুজ সংকেত নিয়েই ভবানীপুরে শুভেন্দুকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছিলেন অমিত শাহ-নিতিন নবীনরা। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন (Suvendu Adhikari’s Bhabanipur Nomination) পেশ করার কর্মসূচিতেও উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের কোনও কাজ যদি এসে না পড়ে তাহলে বৃহস্পতিবার শুভেন্দুর মনোনয়ন পেশের সময়ে থাকবেন তিনি।

যদিও, বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে বিজেপি তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। কিন্তু, বাংলার ক্ষেত্রে দুই হেভিওয়েট আসনে একসঙ্গে লড়াই এবং মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানানোয় রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দুই। কিন্তু, এমন দাবি উড়িয়ে না দিলেও, সরাসরি মেনে না নেওয়ায় বাড়ছে জল্পনা। অনেকরই ধারণা এই ঘটনা আসলে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর পুরনো সমস্যার প্রতিফলন।

ভবানীপুরে শুভেন্দু অধিকারী মনোনয়ন পেশ করার আগে হাজরা মোড়ে জনসভা করতে পারেন অমিত শাহ। তার পর সেখান থেকে এক কিলোমিটার রোড শো করে সার্ভে বিল্ডিংয়ের আগে পর্যন্ত যাবেন। শেষে ২০০ মিটার যাবেন হেঁটে। নন্দীগ্রাম বিধানসভায় প্রার্থী হওয়ার জন্য সোমবার মনোনয়ন পেশ করেছেন শুভেন্দু। সেই সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রবীণ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও দিলীপ ঘোষ। অর্থাৎ, শুভেন্দুর মনোনয়নে দিলীপের উপস্থিতির মাধ্যমে দল বার্তা দিতে চাইলেও আসলে দলের অন্দরে যে এখনও সমস্যা মেটেনি, আজকের বক্তব্য থেকে সেটা পরিষ্কার, এমনটাই ধারণা বিশ্লেষকদের। পর্যবেক্ষকদের অনেকের মতে, ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অমিত শাহ যদি সত্যিই উপস্থিত থাকেন, তা হলে হয়ে উঠতে পারে বহু অর্থে প্রতীকী।


```