Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Sakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’

ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অমিত শাহ! মমতার গড়ে ‘মেগা শো’ বিজেপির, কলকাতায় শাহি-ধামাকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে সবুজ সংকেত নিয়ে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন অমিত শাহ-নিতিন নবীনরা। সেই ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন (Suvendu Adhikari’s Bhabanipur Nomination) পেশ করার কর্মসূচিতেও উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অমিত শাহ! মমতার গড়ে ‘মেগা শো’ বিজেপির, কলকাতায় শাহি-ধামাকা

অমিত শাহ ও শুভেন্দু অধিকারী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 31 March 2026 16:55

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে যে প্রার্থী করতে পারে বিজেপি সেই খবর দ্য ওয়ালেই সবার আগে প্রকাশ হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে সবুজ সংকেত নিয়ে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন অমিত শাহ-নিতিন নবীনরা। সেই ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন (Suvendu Adhikari’s Bhabanipur Nomination) পেশ করার কর্মসূচিতেও উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের কোনও কাজ যদি এসে না পড়ে পরশু অর্থাৎ বৃহস্পতিবার শুভেন্দু মনোনয়ন পেশের সময়ে থাকবেন তিনি।

আগেও শুভেন্দুর রোড শো-তে এসেছেন অমিত শাহ

বিজেপি সূত্রে বলা হচ্ছে, এ ব্যাপারে মঙ্গলবার দিল্লি থেকে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে। ভবানীপুরে শুভেন্দু অধিকারী মনোনয়ন পেশ করার আগে হাজরা মোড়ে জনসভা করতে পারেন অমিত শাহ। তার পর সেখান থেকে এক কিলোমিটার রোড শো করে সার্ভে বিল্ডিংয়ের আগে পর্যন্ত যাবেন। শেষে ২০০ মিটার যাবেন হেঁটে।

নন্দীগ্রাম বিধানসভায় প্রার্থী হওয়ার জন্য সোমবার মনোনয়ন পেশ করেছেন শুভেন্দু। সেই সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রবীণ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও দিলীপ ঘোষ। পর্যবেক্ষকদের অনেকের মতে, ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অমিত শাহ যদি সত্যিই উপস্থিত থাকেন, তা হলে হয়ে উঠতে পারে বহু অর্থে প্রতীকী। 

'২১ সালে শুভেন্দু অধিকারীর প্রচারে শাহ

প্রথমত, এতে শুভেন্দুর প্রতি অমিত শাহ-নরেন্দ্র মোদীর আস্থা বোঝাবে। দুই, বিজেপি এই বার্তাও এর মাধ্যমে দিতে চাইবে যে ভবানীপুরের লড়াইয়ে তাঁরা সিরিয়াস। অর্থাৎ গোটা বাংলাতেই এবার তাঁরা আগের থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন।

বাংলায় রাজনীতি সচেতন একটা বড় অংশের মানুষের ধারণা ছিল যে, বিজেপি ও তৃণমূলের মধ্যে বোঝাপড়া রয়েছে বা ‘সেটিং’ রয়েছে। বিভিন্ন ঘটনাকে সামনে রেখে সেই তত্ত্ব ভারী পাথরের মতো বসে গেছিল অনেকের মনে। সূত্রের খবর, এবার ভোটের আগে শুভেন্দুও দলের নেতাদের বুঝিয়েছেন যে, সেই ধারণা দু’ভাবে ভাঙতে পারে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, সে ব্যাপারে কেন্দ্রীয় এজেন্সি যদি তৎপরতা শুরু করে। দ্বিতীয় রাস্তা হতে পারে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানানো। সে ক্ষেত্রে তিনি প্রার্থী হতে প্রস্তুত।

বিজেপি-র কেন্দ্রীয় নেতাদের কাছে বিজেপির দ্বিতীয় প্রস্তাব পছন্দসই হয়েছে। কারণ, দলের অনেক কেন্দ্রীয় নেতা মনে করেন, ঝাড়খণ্ড নির্বাচনের আগে ইডি যেভাবে হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল, তা ভাল বার্তা দেয়নি। উল্টে হেমন্ত সহানুভূতি পেয়ে যায়। তাই রাজনৈতিক ভাবে লড়াই করে হারানোর চেষ্টা করাটাই বুদ্ধিমত্তার কাজ হবে।


```