Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

মাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’

নববর্ষে বাঙালির পাতে দুই বাংলার স্বাদ! বেল পান্না সরবত থেকে শুরু করে চিতল মাছের মুইঠা আর লাউপাতায় চিংড়ি— জিভে জল আনা মেনু নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’। 

মাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’

ছবি - দ্য ইয়েলো টার্টল

গার্গী দাস

শেষ আপডেট: 14 April 2026 13:36

দ্য ওয়াল ব্যুরো: পয়লা বৈশাখে বাঙালির পাতে ঐতিহ্যের স্বাদ তুলে ধরতে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’। দুই বাংলার সেরা স্বাদ নিয়ে এবার নববর্ষ উদ্‌যাপনে বিশেষ আয়োজন এই রেস্তরাঁর।

এই বিশেষ থালিতে একসঙ্গে ধরা পড়বে ঘটি ও বাঙাল—দুই বাংলারই সমৃদ্ধ রন্ধন সংস্কৃতি। এমন সব দুর্লভ ও প্রথাগত পদ রাখা হয়েছে, যা সাধারণত একসঙ্গে কোথাও পাওয়া যায় না। গোটা আয়োজনের মূল ভাবনাই হল, এক থালির মধ্যেই দুই বাংলার স্বাদকে তুলে ধরা।

কী কী থাকবে খাবারে?

শুরুতেই পেয়ে যাবেন গরমের স্পেশাল বেল পান্না সরবত। তারপর একে একে পরিবেশন করা হবে গন্ধরাজ কাসুন্দি স্যালাড, ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, সোনা মুগ ডাল এবং লাউ বড়ি নারকেল। এর সঙ্গে থাকবে আরও কিছু বিশেষ পদ, যেমন চিতল মাছের মুড়ি ঘন্টের মতো জনপ্রিয় পদ চিতল মাছের মুইঠা এবং লাউপাতা বাটা চিংড়ি।

পুরো খাবারের স্বাদে ভারসাম্য আনতে রাখা হয়েছে টক-মিষ্টি চালতার চাটনি। আর পয়লা বৈশাখ বলেই শেষ পাতে থাকবে সীতাভোগ। খাবারের অভিজ্ঞতা সম্পূর্ণ হবে মিষ্টি পান দিয়ে।

এই থালির দাম শুরু হচ্ছে ৪৯৯ টাকা প্লাস ট্যাক্স থেকে, যা সর্বোচ্চ ১৩৯৯ টাকা প্লাস ট্যাক্স পর্যন্ত হতে পারে। এর মধ্যে ‘মহারাজা থালি’ বিশেষ আকর্ষণ, যেখানে কাতলা মাছ থেকে মাটন—সবকিছুই থাকবে একসঙ্গে।

১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত, সারাদিনই এই বিশেষ থালি পাওয়া যাবে গোলপার্ক এবং বাগুইআটি আউটলেটে।

সব মিলিয়ে, পয়লা বৈশাখে বাঙালির পাতে একসঙ্গে দুই বাংলার স্বাদ তুলে ধরার এই প্রয়াস নিঃসন্দেহে আকর্ষণীয় হতে চলেছে খাদ্যরসিকদের কাছে।


```