Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

ব্যস্ত জীবনে বাড়তি সময় নেই, সহজ খাবারেই লুকিয়ে চুলের যত্নের খুঁটিনাটি, বলছেন সেলেব পুষ্টিবিদ

ব্যস্ত জীবনে সময় না নেই, সহজ খাবারেই চুলের যত্ন সম্ভব, বলছেন বিশেষজ্ঞ। 

ব্যস্ত জীবনে বাড়তি সময় নেই, সহজ খাবারেই লুকিয়ে চুলের যত্নের খুঁটিনাটি, বলছেন সেলেব পুষ্টিবিদ

চুলের স্বাস্থ্য (প্রতীকী ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 27 March 2026 15:37

দ্য ওয়াল ব্যুরো: চুল পড়া, রুক্ষতা আর ভাঙা চুলে নাজেহাল? দামি সিরাম বা মাস্ক নয়, সমাধান লুকিয়ে আছে দৈনন্দিন খাবার আর সহজ অভ্যাসে, এমন দাবি করলেন সেলেব পুষ্টিবিদ রুজুতা দিওয়েকরের।

সম্প্রতি ইনস্টাগ্রামে (Instagram) ‘হেয়ার কেয়ার টিপস ফর বিজি হিউম্যানস’ (Hair Care Tips for Busy Humans) শীর্ষক ভিডিওয় চুলের যত্ন (Hair Care) নিয়ে সহজ কিন্তু কার্যকর কিছু পরামর্শ দিয়েছেন তিনি। করিনা কাপুর (Kareena Kapoor), আলিয়া ভাট (Alia Bhatt) ও শহিদ কাপুরের (Shahid Kapoor) মতো তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকেই জানান, চুলের স্বাস্থ্য আসলে শরীরের সামগ্রিক সুস্থতার প্রতিফলন।

তাঁর কথায়, হঠাৎ করে ক্যালোরি (Calories) কমানো বা ভাতের মতো কার্বোহাইড্রেট (Carbohydrate) বাদ দেওয়ার ফলে উল্টো ফল হতে পারে। বরং দিনে অন্তত একবার ভাত খাওয়া চুলের স্বাস্থ্যের জন্য উপকারী।

স্থানীয় ও মরশুমি ফল (Seasonal Fruits) যেমন পেয়ারা (Guava), আমলকি (Amla), আম (Mango) নিয়মিত খেলে চুল শক্ত হবে। এতে থাকা ভিটামিন সি (Vitamin C) শরীরে আয়রন (Iron) শোষণে সাহায্য করবে, যা হিমোগ্লোবিন (Haemoglobin) ঠিক রেখে নিজে থেকে বাকি কাজ করবে।

খাবারের তালিকায় রাখতে হবে ডাল ও ডালজাতীয় খাদ্য (Pulses and Legumes) যেমন মুগ (Moong), অড়হর (Arhar) ও চাওলি (Chawli)। এগুলোতে থাকা অ্যামিনো অ্যাসিড (Amino Acids), বি ভিটামিন (Vitamin B) ও ফাইবার (Fibre) চুলকে মজবুত করবে এবং অকারণে ভেঙে যাওয়া কমাবে।

এছাড়াও হালিম বা অলিভ বীজ (Halim Seeds) খাওয়ার পরামর্শ দিয়েছেন রুজুতা। লাড্ডু (Laddoo) বা ক্ষীরের (Kheer) মতো প্রচলিত পদ্ধতিতে খেলে এতে থাকা ফলিক অ্যাসিড (Folic Acid) ও অন্যান্য পুষ্টি উপাদান চুল ও ত্বকের জন্য উপকারী। তবে সরাসরি জলে মিশিয়ে খেলে তেমন উপকার হয় না বরং পেটে সমস্যা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

খাবারের পাশাপাশি কিছু সাধারণ অভ্যাসও জরুরি। সপ্তাহে অন্তত একদিন তেল (Hair Oiling) দিয়ে ৩০ মিনিট রেখে দেওয়া, নিয়মিত চিরুনি (Combing) দিয়ে চুল আচড়ানো এবং অতিরিক্ত স্টাইলিং (Styling) এড়িয়ে চলা।

রুজুতার স্পষ্ট বার্তা, যত বেশি কেমিক্যাল ট্রিটমেন্ট (Chemical Treatment), তত বেশি ক্ষতি। সহজ রুটিন আর সঠিক খাবারেই চুল থাকবে সুস্থ ও মজবুত।


```