Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

ত্বক-চুলের যত্নে সানিয়ার ভরসা রেড লাইট থেরাপি, কীভাবে কাজ করে এই ট্রিটমেন্ট, প্রতি সেশনে খরচ কত?

ক্লিনিকে সাধারণত ১০-৩০ মিনিটের সেশন হয়। তবে বাড়িতে নিজে থেকে বেশি সময় ব্যবহার করলে শুকিয়ে যাওয়া, হালকা জ্বালা বা মাথাব্যথা হতে পারে। তাই শুরুতে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভাল।

ত্বক-চুলের যত্নে সানিয়ার ভরসা রেড লাইট থেরাপি, কীভাবে কাজ করে এই ট্রিটমেন্ট, প্রতি সেশনে খরচ কত?

সানিয়া মির্জা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 February 2026 10:48

দ্য ওয়াল ব্যুরো: তারকা হোক বা সাধারণ মানুষ- সুন্দর, উজ্জ্বল ত্বক কে না চায়! আর সেই কারণে সবাই কম বেশি কিছু না কিছু করেন। তাঁদেরই একজন সানিয়া মির্জা (Sania Mirza red light therapy), অবসরের পর নিজের আরও যত্ন নিচ্ছেন প্রাক্তন টেনিস খেলোয়াড়। তাঁর স্কিন কেয়ার রুটিনে অন্যতম রেড লাইট থেরাপি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলেছেন সানিয়া (red light therapy benefits)। কী এই রেড লাইট থেরাপি? খরচই বার কত?

সানিয়ে জানিয়েছিলেন, "আমি সপ্তাহে তিন-চারদিন আধ ঘণ্টা রেড লাইটের নীচে বসি (skin rejuvenation treatment)। এতে নিজেকে খুব রিফ্রেশ লাগে।" তারকাদের সৌন্দর্য বাড়াতে এই থেরাপি জনপ্রিয় (celebrity skincare routine) হলেও প্রশ্ন থেকেই যায়, সত্যিই কি এটি কাজ করে?

রেড লাইট থেরাপি কী?

শুনলে নতুনত্ব লাগলেও এটি বহুদিন আগে থেকেই প্রচলিত। এই থেরাপিতে  বিশেষ ধরনের লাল ও নিকট-ইনফ্রারেড আলো ব্যবহার করা হয়, যা ত্বকের গভীরে পৌঁছে কোষকে সক্রিয় করে। সাধারণ ইউভি রশ্মির মতো নয়, এই আলো ত্বকের ক্ষতি করে না, বরং কোষের ক্রিয়াকে আরও উন্নত করে।

চর্মরোগ বিশেষজ্ঞদের কথায়, "এটি কোনও ম্যাজিক নয় তবে নিয়মিত সঠিকভাবে ব্যবহার করলে ত্বক ও চুলের যত্নে কাজ দেয়।"

রেড লাইট থেরাপি কীভাবে কাজ করে?

  • লাল আলো ত্বকের গভীরে গিয়ে মাইটোকন্ড্রিয়ায় কাজ করে, যা কোষের শক্তিকেন্দ্র
  • এতে এটিপি (শক্তি উৎপাদনকারী উপাদান) বাড়ে
  • কোষের মেরামত দ্রুত হয়
  • কোলাজেনের উৎপাদন বাড়ে
  • ত্বকে জালা-লালচে ভাব দূর হয়
  • চুলের ক্ষেত্রে উপকারিতা
  • স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়ে
  • নিষ্ক্রিয় হেয়ার ফলিকলগুলিকে পুনরায় সক্রিয় করতে সাহায্য করে।

তবে প্রাথমিক পর্যায়ের চুল পড়া বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ায় এটি উপকারী হতে পারে। তবে পুরনো টাক বা গুরুতর সমস্যায় একে একমাত্র সমাধান ভাবা যাবে না।

আধ ঘণ্টা রেড লাইটে বসা কি নিরাপদ?

চিকিৎসকরা জানিয়েছেন, ক্লিনিকে সাধারণত ১০-৩০ মিনিটের সেশন হয়। তবে বাড়িতে নিজে থেকে বেশি সময় ব্যবহার করলে শুকিয়ে যাওয়া, হালকা জ্বালা বা মাথাব্যথা হতে পারে। তাই শুরুতে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভাল।

কারা ব্যবহার করতে পারেন?

  • অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এর ব্যবহারে কোনও সাইফ এফেক্ট বা খারাপ প্রভাব পড়ে না। তবে-
  • যাঁদের সেনসিটিভ স্কিন
  • ইনফেকশন-র‍্যাশের মতো সমস্যা
  • ত্বক-সংক্রান্ত সমস্যার জন্য ওষুধ খান
  • তাঁদের অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিয়ে এই থেরাপি নিতে হবে।

খরচ কত?

ভারতে বিভিন্ন জায়গায় রেড লাইট থেরাপির (red light therapy) বিভিন্ন দাম হতে পারে (red light therapy cost)। তবে মোটামুটি ৮ হাজার থেকে এই ট্রিটমেন্ট শুরু হয়। সর্বোচ্চ হতে ২০-২৫ হাজার টাকা। এক একটি সেশনের জন্য খরচ হতে পারে ৪০০-৩,০০০ টাকা।


```