Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

অবসরের পর বদলেছে লাইফস্টাইল, ৪০ ছুঁই ছুঁই সানিয়া নিজেকে ফিট রেখেছেন কীভাবে?

প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza Fitness) কোর্ট ছাড়লেও নিজের স্বাস্থ্য, ফিটনেস আর ত্বকের যত্নে এতকটুও খামতি রাখেননি। বরং অবসরের পর তাঁর জীবনযাপন আরও বেশি ফোকাসড- ফিট থাকা, এনার্জি বজায় রাখা আর ত্বকে স্বাভাবিক গ্লো ধরে রাখাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

অবসরের পর বদলেছে লাইফস্টাইল, ৪০ ছুঁই ছুঁই সানিয়া নিজেকে ফিট রেখেছেন কীভাবে?

সানিয়া মির্জা

শেষ আপডেট: 16 February 2026 18:51

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza Fitness) কোর্ট ছাড়লেও নিজের স্বাস্থ্য, ফিটনেস আর ত্বকের যত্নে এতকটুও খামতি রাখেননি। বরং অবসরের পর তাঁর জীবনযাপন আরও বেশি ফোকাসড- ফিট থাকা, এনার্জি বজায় রাখা আর ত্বকে স্বাভাবিক গ্লো ধরে রাখাই এখন তাঁর প্রধান লক্ষ্য।  সম্প্রতি নিজের ডায়েট, ওয়ার্কআউট রুটিন নিয়ে খোলামেলা কথা বলেছেন সানিয়া, যেখানে উঠে এসেছে তাঁর সুস্থ থাকার বিশেষ টিপস।

১ / ৬
সকালে ঘুম থেকে উঠে সানিয়া নেন  ‘ওয়েলনেস শট’। এতে থাকে হলুদ, মধু, লেবুর রস, আদা ও কালোজিরা। তাঁর মতে, এটি শরীরকে ভেতর থেকে ডিটক্স করে এবং দিনভর এনার্জি ধরে রাখতে সাহায্য করে।

সকালে ঘুম থেকে উঠে সানিয়া নেন ‘ওয়েলনেস শট’। এতে থাকে হলুদ, মধু, লেবুর রস, আদা ও কালোজিরা। তাঁর মতে, এটি শরীরকে ভেতর থেকে ডিটক্স করে এবং দিনভর এনার্জি ধরে রাখতে সাহায্য করে।

২ / ৬
এরপর তিনি চিয়া সিডস ভেজানো জল এবং এক কাপ কফি খান। তারপরই শুরু হয় তাঁর জিম সেশন।

এরপর তিনি চিয়া সিডস ভেজানো জল এবং এক কাপ কফি খান। তারপরই শুরু হয় তাঁর জিম সেশন।

৩ / ৬
গোটা কেরিয়ারে সানিয়া তাঁর ডায়েটে নিয়মিত কার্বোহাইড্রেট  রাখতেন, এখন সেখানে প্রোটিনই তাঁর প্রধান ভরসা। অবসরের পর শরীরের পরিশ্রম কমে গেছে বলেই প্রোটিন-সমৃদ্ধ খাবার তাঁকে বেশি উপকার দেয়।

গোটা কেরিয়ারে সানিয়া তাঁর ডায়েটে নিয়মিত কার্বোহাইড্রেট রাখতেন, এখন সেখানে প্রোটিনই তাঁর প্রধান ভরসা। অবসরের পর শরীরের পরিশ্রম কমে গেছে বলেই প্রোটিন-সমৃদ্ধ খাবার তাঁকে বেশি উপকার দেয়।

৪ / ৬
সকালের খাবারে থাকে ৩-৪টি ডিম, হালকা কিন্তু পুষ্টিকর খাবার। দুপুরেও তিনি প্রোটিন বাদ দেন না, যাতে শরীর ফিট, টোনড এবং সারাদিন এনার্জি ধরে রাখে।

সকালের খাবারে থাকে ৩-৪টি ডিম, হালকা কিন্তু পুষ্টিকর খাবার। দুপুরেও তিনি প্রোটিন বাদ দেন না, যাতে শরীর ফিট, টোনড এবং সারাদিন এনার্জি ধরে রাখে।

৫ / ৬
ডায়েটের পাশাপাশি শরীরচর্চায় জোর দিয়েছেন সানিয়া। অবসরের পর  স্ট্রেংথ ট্রেনিং ও ওয়েট লিফটিং-এ বেশি গুরুত্ব দিচ্ছেন।  পাশাপাশি প্রতিদিন ৫ থেকে ৭ কিলোমিটার হাঁটা বা দৌড়ানো তাঁর রোজের অভ্যাস। তাঁর কথায়, ফিট থাকা শুধু শরীরের জন্য নয়, মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসের জন্যও সমান জরুরি।

৬ / ৬
অবসর নেওয়ার পরেও সানিয়া নিজেকে আগের মতোই ফিট রাখতে চান। তাঁর লাইফস্টাইল অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠছে।

অবসর নেওয়ার পরেও সানিয়া নিজেকে আগের মতোই ফিট রাখতে চান। তাঁর লাইফস্টাইল অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠছে।

```