সারাদিন উপোসের পর ইফতারে শরীর সঠিক খাবার চায়। সেখানে বেশি খাওয়া বা ভুলভাল খাওয়ার সমস্যা খুব স্বাভাবিক। এই বিষয়েই রোজার সময় সুস্থ ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখার উপর জোর দিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান।

শেষ আপডেট: 21 February 2026 15:44
দ্য ওয়াল ব্যুরো: রমজানের (Ramadan) মাস মানেই রোজা আর দিনের শেষে রোজা ভাঙার পর লোভনীয় সব খাবারদাবার। কিন্তু সারাদিন উপোসের পর ইফতারে (Roza Iftar) শরীর সঠিক খাবার চায়। সেখানে বেশি খাওয়া বা ভুলভাল খাওয়ার সমস্যা খুব স্বাভাবিক। এই বিষয়েই রোজার সময় সুস্থ ও সুষম খাদ্যাভ্যাস (Iftar healthy diet habit) বজায় রাখার উপর জোর দিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান (Hina khan Ramadan diet tips)।
তিনি সকলকে সতর্ক করে বলেছেন, দীর্ঘ সময় উপোসের পর অতিরিক্ত খাওয়ার অভ্যাস শরীরের পক্ষে ক্ষতিকর। অভিনেত্রীর মতে, রোজা ভাঙার পর ভারী, ভাজা বা অতিরিক্ত মিষ্টি খাবার খেলে ওজন বেড়ে যেতে পারে (what foods to avoid during iftar)। শুধু তাই নয়, হজমের সমস্যা ও ক্লান্তিও বাড়ে (food mistakes during Iftar)।
ইফতারে ওভারইটিং-এর প্রবণতা নিয়ে সতর্কবার্তা (Iftar over eating habits risks)
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে এ বিষয়ে বিস্তারিত বার্তা দেন অভিনেত্রী। জনপ্রিয় ধারাবাহিক 'ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়' (Yeh Rishta Kya Kehlata Hai)-এর এই পরিচিত মুখ জানান, দীর্ঘক্ষণ উপোসের পর শরীর দ্রুত এনার্জি পেতে চায়, ফলে অনেকেই একসঙ্গে বেশি পরিমাণে ভারী, ভাজাভুজি ও মিষ্টি খাবার খেয়ে ফেলেন।
তাঁর কথায়, এটি খুবই সাধারণ অভ্যাস হলেও এর ফলেই ওজন বেড়ে যাওয়া, হজমের সমস্যা এবং অতিরিক্ত ক্লান্তি দেখা দেয়।
ধীরে ধীরে রোজা ভাঙুন, খাবার খান বুঝে (how to break Roza)
হিনা সকলকে পরামর্শ দিয়েছেন, রোজা ভাঙার সময় ধীরে ধীরে খাবার শুরু করতে। একবারে বেশি না খেয়ে মাঝেমধ্যে বিরতি নেওয়া উচিত।
তিনি আরও বলেন,
তাঁর স্পষ্ট বার্তা, সাংস্কৃতিক অভ্যাসের বশে ওভার-ইটিং নয়, সচেতনভাবে খাবার খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাঝেমধ্যে ভারী খাবার খাওয়া যেতে পারে, তবে সেটাকে অভ্যাসে পরিণত করা উচিত নয়।
শেষে তিনি সবাইকে মনে করিয়ে দেন, “শরীরকে 'ধাক্কা' দেবেন না। খাবার হোক স্বাস্থ্যকর ও সুষম।”
রোজার সময় শরীরচর্চা - কী বলছেন অভিনেত্রী? (Exercise during Roza)
এর আগেও রোজার সময় শরীরচর্চা নিয়ে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছিলেন হিনা। জিমে তোলা একটি ছবি পোস্ট করে তিনি জানান, উপোস রাখার সময় শরীরচর্চা করলেও খুব কঠোর ব্যায়াম করা উচিত নয়। এতে দ্রুত তেষ্টা পেতে পারে এবং শরীর ক্লান্ত হয়ে পড়ে।
তবে ব্যায়াম পুরোপুরি বন্ধ করে দেওয়াও ঠিক নয়। তাঁর মতে, হালকা ও ধীরগতির ব্যায়াম করলেও নিয়মিত তা বজায় রাখা খুব জরুরি। দীর্ঘমেয়াদে ভাল ফল পেতে ধারাবাহিকতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পোস্টে তিনি এও লেখেন, রোজার সময় ধীরে, স্বস্তি বুঝে ব্যায়াম করুন, যাতে অতিরিক্ত তেষ্টা না পায়। কিন্তু শরীরকে অবশ্যই সচল রাখুন।