২৪ ঘণ্টার উপবাসে শরীরে কোলেস্টেরল, ব্লাড সুগার আর মেটাবলিজমে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সঠিকভাবে করলে এতে মিলতে পারে উপকারও।

উপবাদ আদৌ ভাল?
শেষ আপডেট: 9 February 2026 18:55
দ্য ওয়াল ব্যুরো: ইন্টারমিটেন্ট ফাস্টিং (Intermittent Fasting) নিয়ে আগ্রহ বাড়ছে দ্রুত। ১৬:৮, ১৪:১০, ৫:২ ডায়েট—বিভিন্ন ফর্মুলায় চলছে খাবার আর উপবাসের চক্র। এর মধ্যেই বিশেষ নজর কেড়েছে সপ্তাহে এক বা দু’দিনের ২৪ ঘণ্টার উপবাস। ওজন কমানো, ব্লাড সুগার নিয়ন্ত্রণ, মেটাবলিক রিপেয়ার—এ সব উপকারিতাই মিলছে বলে দাবি গবেষকদের। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এমন ডায়েট শুরু না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
২৪ ঘণ্টার উপবাসে শরীরে ঘটে বড় মাপের বিপাকীয় (Metabolic) পরিবর্তন। শরীর কোনও ক্যালোরি না পেলে জ্বালানি টানতে শুরু করে জমিয়ে রাখা শক্তির ভাণ্ডার থেকে। এতে প্রভাব পড়ে কোলেস্টেরল, রক্তে শর্করা আর মেটাবলিজমের উপর।
কোলেস্টেরল (Cholesterol)
জল খাওয়া ছাড়া পুরো দিন কিছু না খেলে শরীরে মোট কোলেস্টেরল সাময়িকভাবে বেড়ে যায়। এক গবেষণায় দেখা গেছে, ৩০ জন সুস্থ প্রাপ্তবয়স্কের এলডিএল (LDL) গড়ে ২৩.১ mg/dL বাড়ে, পাশাপাশি এইচডিএল (HDL) বাড়ে ৩.৭ mg/dL। তবে ট্রাইগ্লিসারাইড (Triglycerides) কমে যায় অনেকটাই।
এই বাড়তি কোলেস্টেরলের নেপথ্যে থাকে হরমোনাল পরিবর্তন—বিশেষ করে হিউম্যান গ্রোথ হরমোন (Human Growth Hormone) বাড়ার ফলে ফ্যাট ভাঙে বেশি, আর সেখান থেকেই রক্তে কোলেস্টেরল ছাড়ে শরীর।
তবে চিন্তার কারণ নয়—এই প্রভাব সাময়িক। খাবার খাওয়ামাত্রই কোলেস্টেরল ফের কমে। নিয়মিত বা দীর্ঘমেয়াদি উপবাস লিপোপ্রোটিনের গুণমান বাড়িয়ে অ্যাথেরোজেনিক (Atherogenic) ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
ব্লাড সুগার (Blood Sugar)
২৪ ঘণ্টার উপবাসে রক্তে শর্করা সাধারণত গড়ে ৮ mg/dL কমে। ইনসুলিনও (Insulin) নেমে আসে স্বাভাবিক। যাঁদের টাইপ–২ ডায়াবেটিস (Type 2 Diabetes) রয়েছে তাঁদের ক্ষেত্রেও এ প্রবণতা দেখা গেছে।
শরীর এই সময়ে গ্লাইকোজেনোলাইসিস (Glycogenolysis) থেকে প্রায় ১৬৭ গ্রাম গ্লুকোজ জোগাড় করে সামঞ্জস্য রাখে।
পূর্ব-ফাস্টিং খাবারের ধরনও গুরুত্বপূর্ণ—হাই-কার্ব মিল নিলে উপবাসের সুফল আসতে দেরি হয়; লো-কার্ব/হাই-ফ্যাট মিল নিলে দ্রুত কিটোসিস (Ketosis) শুরু হয়। গবেষণায় আরও দেখা গেছে, উপবাসের পরে জিএলপি–১ (GLP-1) হরমোন বাড়ে, যা ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করে। অর্থাৎ প্রি-ডায়াবেটিসে উপবাস উপকারী হতে পারে। তবে জল-শূন্যতায় ঝুঁকি বাড়তে পারে, তাই হাইড্রেশন জরুরি।
মেটাবলিজম (Metabolism)
সকলের জন্য নয় ২৪ ঘণ্টার উপবাস
জনস হপকিন্স মেডিসিন (Johns Hopkins Medicine) সতর্ক করেছে—কয়েকজনের ক্ষেত্রে এই উপবাস বিপজ্জনক হতে পারে। যেমন—
ওজন নিয়ন্ত্রণ আর কিছু ক্রনিক কন্ডিশনে উপকার মিললেও চিকিৎসকের পরামর্শ ছাড়া এমন দীর্ঘ উপবাসে যাওয়া বারণ।