Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

Yuvasaathi: বেকার ভাতার আবেদন ঠিকঠাক হয়েছে তো? মোবাইল থেকেই জানতে পারবেন স্টেটাস

যুবসাথী প্রকল্পে আপনার আবেদন ঠিকঠাক নথিভুক্ত হয়েছে কি না, মোবাইল থেকেই মুহূর্তে জেনে নিতে পারবেন। সরকারি ওয়েবসাইটে গিয়ে কয়েকটি ধাপেই চেক করা যাবে রেজিস্ট্রেশনের স্টেটাস।

Yuvasaathi: বেকার ভাতার আবেদন ঠিকঠাক হয়েছে তো? মোবাইল থেকেই জানতে পারবেন স্টেটাস

বেকার ভাতার লাইনে দাঁড়িয়ে যুবক-যুবতীরা

শেষ আপডেট: 22 February 2026 18:24

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বেকার যুবক–যুবতীদের কথা মাথায় রেখে যুবসাথী (Yuba Sathi) প্রকল্প শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই বহু শিক্ষিত বেকার অনলাইন–অফলাইনে আবেদন করেছেন। কিন্তু আপনার নাম ঠিকঠাক নথিভুক্ত (Registration) হয়েছে কি না, তা নিয়ে দুশ্চিন্তা রোজই বাড়ছে আবেদনকারীদের মধ্যে। সকলেই জানতে চাইছেন, মাঝপথে কোনও ভুলে কি বাদ পড়ে গেলাম? এবার সেই উত্তর মিলবে সোজাসুজি মোবাইলে কয়েকটা স্টেপে।

প্রথমেই চলে যেতে হবে রাজ্য সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটে, https://apas.wb.gov.in। সাইটে ঢুকেই চোখে পড়বে ‘Check Status’ অপশন। তাতেই ক্লিক করতে হবে প্রথম ধাপে। এরপর খুলবে একটি নতুন পেজ, যেখানে ‘Click to Apply’ লেখা অপশন দেখবেন। অনেকেই ভুল করে ভাবেন এটা শুধু আবেদন করার জায়গা। কিন্তু এখান থেকেই মিলবে স্টেটাস চেক করার রাস্তা।

‘Click to Apply’ চাপলেই আসবে আরেকটি পেজ। সেখানে স্পষ্টভাবে দেখবেন ‘Check Status’। সেই অপশনেই ক্লিক করুন। এবার খুলে যাবে সেই পেজ, যেখানে আবেদন করার সময় যে মোবাইল নম্বর (Mobile Number) ব্যবহার করেছিলেন, তা দিতে হবে। নম্বর সাবমিট করতেই মোবাইলে আসবে একটি ওটিপি (OTP)। নির্দিষ্ট ঘরে ওটিপি ঢোকান আর সাবমিট করুন।

যদি আপনার আবেদন সঠিকভাবে নথিভুক্ত হয়ে থাকে, তবে সঙ্গে সঙ্গেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার Application/Registration Number। অর্থাৎ এখানেই পরিষ্কার হয়ে যাবে—অতীতের কোনও ভুলে বা টেকনিক্যাল ঝামেলায় আপনার নাম বাদ পড়েনি। তবে মনে রাখতে হবে, আপাতত শুধু রেজিস্ট্রেশন হয়েছে কি না, তা জানা যাচ্ছে। পরবর্তী ঝাড়াই–বাছাই (Verification) প্রক্রিয়ায় নাম বাদ পড়েছে কি না, তা এখনই জানার উপায় নেই।

রাজ্য সরকার জানিয়েছে, যুবসাথী প্রকল্পে আবেদন জানাতে ২৫ তারিখ পর্যন্ত সময় রয়েছে। অনলাইন আবেদন করতে চাইলে আবারও যেতে হবে https://apas.wb.gov.in ওয়েবসাইটে। সেখানেই রয়েছে ‘Click to Apply’। মোবাইল নম্বর দিয়ে প্রথমে করতে হবে রেজিস্ট্রেশন (Registration)। তারপর খুলবে আবেদনপত্র (Application Form)। প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট করলেই কাজ শেষ। সব শেষে আবেদনপত্রটি ডাউনলোড করে রাখা বাধ্যতামূলক।

অন্যদিকে, অনলাইন ঝক্কি এড়াতে চাইলে বিধানসভা কেন্দ্রভিত্তিক যেসব সরকারি ক্যাম্প (Camp) খোলা হয়েছে, সেখান থেকেও আবেদন করা যাবে সহজেই।

রাজ্যের হাজার হাজার বেকারের আশা—আবেদনের স্টেটাস জানার এই নতুন পদ্ধতি এবার কিছুটা হলেও কমাবে দুশ্চিন্তা। এখন অপেক্ষা ফের—ঝাড়াই–বাছাইয়ের চূড়ান্ত তালিকা প্রকাশের।


```