সরকারি দাবি, তরুণ প্রজন্মকে ডিজিটাল পরিষেবা এবং আর্থিক সহায়তার আওতায় আনতেই এই প্রকল্প চালু হয়েছে। ‘দুয়ারে সরকার’ শিবিরের মাধ্যমে সরাসরি আবেদন নেওয়ায় অংশগ্রহণও বেড়েছে চোখে পড়ার মতো।

ফাইল ছবি
শেষ আপডেট: 20 February 2026 20:32
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের প্রকল্প ‘যুবসাথী’ (Yuva Sathi)-তে ১৬ তারিখ থেকে শুরু হয়েছে নাম নথিভুক্তিকরণ (Yuva Sathi registration)। রাজ্যের নানা প্রান্তে দেখা গিয়েছে, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকা তরুণ-তরুণীদের লম্বা লাইন - আবেদন জমা দিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা।
সরকারি তথ্য বলছে, ২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত মোট আবেদন (Yuva Sathi application) জমা পড়েছে ৪২,৪৪,৬৫৭টি। শুধু ওই দিনেই নতুন করে যুক্ত হয়েছে ৬,১৬,০২১টি আবেদন।
জেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে - ৪,৪৩,৫১৮টি। আজ সারাদিনে ওই জেলা থেকে নতুন আবেদন জমা পড়েছে ৬৯,৬২৩টি। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ (৪,৩৯,৪৭৫) এবং উত্তর ২৪ পরগনা (২,৯৬,৯২০)।
এরপরের তালিকায় রয়েছে বাঁকুড়া (২.৩০,৫৭৬), পুরুলিয়া (২,২৮,৫১৭), নদিয়া (২,২৮,২৯৩) এবং হুগলি (২,২১,৯৭৬)।
এছাড়া পূর্ব মেদিনীপুর-এ আবেদন ২,১৬,৫৪০ এবং পূর্ব বর্ধমান-এ ২,০২,৩৬৪।
পশ্চিম মেদিনীপুর-এ ২,০২,২৮৫ এবং হাওড়ায় ১,৯৭,৪২০ জন আবেদন করেছেন।
উত্তরবঙ্গেও সাড়া কম নয়। কোচবিহার-এ আবেদন ১,৫৩,৫৭৪, জলপাইগুড়ি-তে ১,৪৪,৪৮২। উত্তর দিনাজপুর-এ ১,২৭,২২৪ এবং দক্ষিণ দিনাজপুর-এ ৯১,২০৬। আলিপুরদুয়ারে ৮৩,৮৫২টি, দার্জিলিং-এ আবেদন ৭৪,৪৬৪টি, আর সবচেয়ে কম আবেদন এসেছে কালিম্পং থেকে - ১২,৪০৬।
রাজধানী কলকাতায় মোট আবেদনকারীর সংখ্যা ১,০১,৯২৯।
১৮ তারিখের ছবি অনুযায়ী, দু'দিনের মাথায় মুর্শিদাবাদকে টপকে শীর্ষে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনার আবেদনকারীর সংখ্যা।
সরকারি দাবি, তরুণ প্রজন্মকে ডিজিটাল পরিষেবা এবং আর্থিক সহায়তার আওতায় আনতেই এই প্রকল্প চালু হয়েছে। ‘দুয়ারে সরকার’ শিবিরের মাধ্যমে সরাসরি আবেদন নেওয়ায় অংশগ্রহণও বেড়েছে চোখে পড়ার মতো।
মাধ্যমিক পাশ করলেই যদি কাউকে ‘শিক্ষিত বেকার’ ধরা হয়, তবে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের আসল চিত্র কতটা আশাব্যঞ্জক, সেই প্রশ্ন ফের একবার রাজ্যবাসীর সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা এই প্রকল্প সরকারি ভাষ্যে সহায়তা কর্মসূচি হলেও, সাধারণের কাছে তা মূলত ‘বেকার ভাতা’ হিসেবেই পরিচিত।