এখন আর লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই, যুবসাথী প্রকল্পে আবেদন করা যাচ্ছে অনলাইনেও। কীভাবে আবেদন করবেন, ধাপে ধাপে জানুন।

যুবসাথী প্রকল্পে আবেদনের লাইন (সংগৃহীত ছবি)
শেষ আপডেট: 16 February 2026 21:15
দ্য ওয়াল ব্যুরো: রবিবার থেকে শুরু হয়েছে বেকার ভাতার (Bekar Bhata Form) ক্যাম্প। ১ এপ্রিল চালু হবে ‘যুবসাথী প্রকল্প’। আবেদনের জন্য রীতিমতো হিড়িক লেগেছে রাজ্যজুড়ে। ১১ দিনের বিশেষ শিবির বসেছে। রবিবার থেকেই তাতে লম্বা লাইন ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের। কলকাতা, মালদহ, শিলিগুড়ি- সর্বত্রই এক ছবি। অনেকেরই মনে প্রশ্ন রয়েছে, অনলাইনে যুগে যুব সমাজের কোনও প্রকল্পের ফর্ম ফিলআপ কেন শুধু অফলাইনেই হবে! না, শুধু অফলাইনে নয়, আজ থেকে অনলাইনেও ভরা যাবে ফর্ম।
কীভাবে অনলাইনে বেকার ভাতার জন্য আবেদন করবেন, কী কী লাগবে। কোন কোন পদক্ষেপ মেনে চললে নির্ভুল হবে প্রক্রিয়া? উত্তর রইল এই প্রতিবেদনে।
প্রথম ধাপ
প্রথমেই মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স খুলে তাতে এই ইউআরএল- https://apas.wb.gov.in/ds11/PUblic/BYS/BYS Quick Tips.aspx খুলতে হবে বা https://apas.wb.gov.in/ টাইপ করে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক টু অ্যাপ্লাই বলে একটি অপশন আসবে। সেটিতে ক্লিক করলে একটি নতুন উইন্ডো খুলবে।
দ্বিতীয় ধাপ
অনলাইনে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। তাই যা যা ডকুমেন্ট লাগবে তা আগে থেকে পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখতে হবে। উল্লেখযোগ্য হল, প্রত্য়েকটি ডকুমেন্টের সাইজ ২ এমবি-র ভিতরে হতে হবে। বেশি বড় ফাইল কিন্তু আপলোড হবে না।
এখন কী কী লাগবে ডকুমেন্ট হিসেবে?
এক্ষেত্রে মনে রাখতে হবে, সমস্ত ডকুমেন্টের সাইজ ২ এমবি-র নীচে হলেও ছবি ও সই ১ এমবি-র ভিতরে হতে হবে।
তৃতীয় ধাপ
শেষে আবেদনকারীর চালু মোবাইল নম্বর দিতে হবে। তাতে ওটিপি আসবে। মোবাইল নম্বরটি দিলেই একটি ক্যাপচা আসবে, সেটি ঠিকঠাক পূরণ করলে ওটিপি আসবে। ওটিপি দিলে লগ-ইন প্রসেস সম্পূর্ণ হবে।
চতুর্থ ধাপ
লগ-ইন করলে এবার একটি পেজ খুলবে, তাতে ফর্ম আসবে, ফিল আপ করে আবেদন করতে হবে।
পঞ্চম ধাপ
নির্দিষ্ট সাইজে সেভ করা ডকুমেন্ট এবার আপলোড করতে হবে। নীচে লাল রঙের সেভ ডকুমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
ষষ্ঠ ধাপ
একটি নতুন উইন্ডো খুলবে, সেখানে সেল্ফ ডিকলারেশনের অপশন আসবে। অপশনে আগে টিক মেরে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
সমস্ত ঠিকঠাক হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফর্মের নম্বর দেখা যাবে। ভবিষ্যতের জন্য সেটি নোট করে রাখতে পারেন। লগ-ইন ডিটেলসের তথ্য অবশ্যই নোট করে রাখবেন।
অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেখে দেবেন ভবিষ্যতের জন্য।