Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

যুবককে এলোপাথাড়ি কুপিয়ে খুন, বন্ধুকে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ

কৃষ্ণ ও বিজন দুজনে একসঙ্গে বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাজনা বাজাতেন। কৃষ্ণর পরিবারের লোকজন জানান, শনিবার অন্যান্য দিনের মতোই কৃষ্ণ বাজনা বাজাতে বেরিয়েছিলেন। সেই সময় বন্ধু বিজন বিশ্বাস তাঁকে ডেকে নিয়ে যায়।

যুবককে এলোপাথাড়ি কুপিয়ে খুন, বন্ধুকে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 9 February 2026 13:16

কাজল বসাক, নদিয়া: এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ উঠল শান্তিপুর থানার ফুলিয়া জ্যোতিপল্লী এলাকায়। এই ঘটনায় ওই যুবকের এক বন্ধুকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশসূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম কৃষ্ণ দাস (৩৬)। অভিযুক্তের নাম বিজন বিশ্বাস। তার বাড়ি শান্তিপুর থানার ফুলিয়া মহিষপুকুর এলাকায়। কৃষ্ণ ও বিজন দুজনে একসঙ্গে বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাজনা বাজাতেন। কৃষ্ণর  পরিবারের লোকজন জানান, শনিবার অন্যান্য দিনের মতোই কৃষ্ণ বাজনা বাজাতে বেরিয়েছিলেন। সেই সময় বন্ধু বিজন বিশ্বাস তাঁকে ডেকে নিয়ে যায়।

অভিযোগ, এরপরই কোনও এক কারণে কৃষ্ণ দাসের উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় কৃষ্ণকে প্রথমে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখান থেকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে রেফার করেন ডাক্তাররা।

দীর্ঘ চিকিৎসার পর রবিবার রাতে জহরলাল নেহেরু হাসপাতালে মৃত্যু হয় কৃষ্ণ দাসের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কৃষ্ণর পরিবারে রয়েছেন তাঁর বাবা-মা, এক পুত্র ও দুই কন্যা। এ বছর তাঁর বড় মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। পরিবার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
 


```