Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

মাধ্যমিকে পরীক্ষার হলে উত্তর বলে দিলেন, মালদহের শিক্ষককে সাসপেন্ড করল পর্ষদ

মালদহের স্কুলে মাধ্যমিক পরীক্ষায় ভরা ক্লাসরুমে দাঁড়িয়ে উত্তর বলে দিলেন শিক্ষক, মুহূর্তে ছড়িয়ে পড়ে ভিডিও। ঘটনার পরপরই কড়া পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট শিক্ষককে সাসপেন্ড করল পর্ষদ।

 

মাধ্যমিকে পরীক্ষার হলে উত্তর বলে দিলেন, মালদহের শিক্ষককে সাসপেন্ড করল পর্ষদ

ছবিটি এআই দিয়ে তৈরি

গার্গী দাস

শেষ আপডেট: 9 February 2026 13:18

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক (Madhyamik) পরীক্ষায় মালদহে যেন সিনেমার দৃশ্য! পরীক্ষাকেন্দ্রের ভিতরেই অন্য ঘরে গিয়ে পড়ুয়াদের উত্তর বলে দিচ্ছেন এক শিক্ষক (Teacher)। শুধু বলাই নয়—অভিযোগ, সাদা খাতায় নিজে উত্তর লিখে তা জোরে জোরে পড়তে শুরু করেন তিনি। ঘটনাটি সামনে আসতেই কড়া পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE)। সবমিলিয়ে সাসপেন্ড করা হয়েছে মোট ৯ জন শিক্ষককে, যার মধ্যে রয়েছেন মালদহের মথুরাপুর বিএসএস স্কুলের এই শিক্ষক সনওয়ার আলি পরভেজ (Sanwar Ali Parvez)।

পর্ষদের বক্তব্য স্পষ্ট, “যদি পড়ুয়ার পরীক্ষা বাতিলের বিধান থাকে, তবে স্যারের সাজা পাওয়ার জায়গা অবশ্যই আছে।”

ঘটনার বর্ণনা নাটকীয়। সনওয়ার আলি পরভেজের গার্ড দেওয়ার কথা ছিল এক নির্দিষ্ট রুমে। অভিযোগ, তিনি সেখানে গার্ড না দিয়ে পাশের রুমে ঢুকে পড়েন। সেখানে টেবিলের উপর রাখা একটি লুজ শিট হাতে তুলে নেন। তারপর প্রশ্নপত্র দেখে তাতে উত্তর লিখতে শুরু করেন। যেহেতু সেই দিন তাঁর নিজের বিষয়েই পরীক্ষা ছিল, ফলে দ্রুতই সব উত্তর লিখে ফেলেন। তারপর শুরু হয় আরও ভয়ঙ্কর অধ্যায়—শিট হাতে দাঁড়িয়ে পাখি পড়ানোর মতো করে একের পর এক প্রশ্ন ধরে ধরে জোরে জোরে উত্তর বলতে থাকেন পরীক্ষার্থীদের।

অভিযোগ, এভাবেই গোটা পরীক্ষা চলেছে। কয়েকজন পরীক্ষার্থীও ঘটনার সাক্ষী। এদিকে, ঘটনাটি নথিবদ্ধ করেন স্কুলেরই কেউ একজন। ছবি–ভিডিও তৈরি করে তা পাঠিয়ে দেন পর্ষদের কাছে। আর সেটি পাওয়ার সঙ্গে সঙ্গেই পর্ষদের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। শুধু সনওয়ার আলি পরভেজ নন, একই ধরনের অভিযোগে আরও ৮ জন শিক্ষককেও সাসপেন্ড করা হয়েছে।

পর্ষদ সূত্রের দাবি, মাধ্যমিকে কোনও ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে এবার। ফলে যেখানে অভিযোগ মিলছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে পর্ষদ।

এই ঘটনায় পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা এবং নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, এত বড়সড় অনিয়ম দিনের পর দিন চললেও নজরে এল না কীভাবে? আবার অনেকের মতে, স্কুলের ভিতরের কিছু মানুষ না চাইলে এই ধরনের ভিডিও কখনওই সামনে আসত না।

যেভাবেই হোক, মালদহের ঘটনায় ইতিমধ্যেই উত্তপ্ত শিক্ষামহল। পর্ষদের কড়া পদক্ষেপ জানিয়ে দিয়েছে—মাধ্যমিক পরীক্ষায় কোনওভাবেই অনিয়ম বরদাস্ত করা হবে না।


```