Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

SIR: আতঙ্কের কিছুই নেই, প্রত্যেক ভোটারের আলাদা কিউআর কোড, নিশ্চিন্ত হতে বলল কমিশন

পশ্চিমবঙ্গের আটটি রাজনৈতিক দলের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন মনোজ আগরওয়াল। তারপরই সাংবাদিক সম্মেলনে তিনি যাবতীয় ধোঁয়াশা দূর করে বলেন, এনুমেরেশন ফর্মের একটি কিউআর কোড থাকবে।‌

SIR: আতঙ্কের কিছুই নেই, প্রত্যেক ভোটারের আলাদা কিউআর কোড, নিশ্চিন্ত হতে বলল কমিশন

মনোজ আগরওয়াল

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 October 2025 19:12

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) নিয়ে পশ্চিমবঙ্গবাসীকে (West Bengal) আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO West Bengal) মনোজ কুমার আগরওয়াল (Manoj Agarwal)। মঙ্গলবারের সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে তিনি পরিষ্কার করে বলেন - আমরা এমন ভোটার তালিকা তৈরি করব, যা ১০০ শতাংশ স্বচ্ছ হবে।

পশ্চিমবঙ্গের আটটি রাজনৈতিক দলের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন মনোজ আগরওয়াল। তারপরই সাংবাদিক সম্মেলনে তিনি যাবতীয় ধোঁয়াশা দূর করে বলেন, এনুমেরেশন ফর্মের একটি কিউআর কোড (QR Code) থাকবে।‌ প্রতিটি ভোটারের জন্য আলাদা আলাদা কিউআর কোড হবে। এনুমেরেশন ফর্মে স‌ই করতে হবে সকল ভোটারকে।

বিষয়টি নিয়ে যারা আতঙ্কিত তাদের উদ্দেশে তাঁর আশ্বাসবার্তা, 'এটা (এসআইআর) তো প্রথম হচ্ছে না। ফলে এটা নিয়ে আশঙ্কা করার কিছু নেই। এটা একটা প্রকল্প, জাতীয় নির্বাচন কমিশন যার তদারকি করে। এর আগে দেশে এমন হয়েছে। সম্প্রতি বিহারেও হয়েছে। তাই কেউ ভয় পাবেন না।'

তথ্য দেওয়া বা কাগজ দেখানো নিয়ে অনেকেই চিন্তিত। সেই বিষয়ে আলোকপাত করে সিইও মনোজ আগরওয়ালের সাফ বক্তব্য, বিএল‌ও স্থানীয় লোক হবে। কেউ লুকিয়ে চুরিয়ে যাবে না। স্থানীয় বিএল‌এ-দের সঙ্গে কথা বলে সবাইকে জানিয়েই তাঁরা যাবে। তথ্য সংক্রান্ত ভুল হলেও যেন কেউ আতঙ্কিত না হন সেই পরামর্শও দিয়েছেন তিনি। জানিয়েছেন, ভুল শোধরানোর জন্য এইআর‌ও, ইআর‌ও, ডিইও বা সিইও দফতর কাজ করবে। পর পর প্রতিটা বিভাগ‌ই ভোটারদের যে কোন‌ও প্রশ্নের উত্তর দেবে।

এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল প্রথম থেকে বিরোধিতার সুর টেনেছিল। সেই প্রসঙ্গে সিইওর বার্তা, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। যদি কোথাও কিছু প্রয়োজন হয় তাহলে সেটা নিশ্চয়ই তারা দেখবে। তাছাড়া ডিইও, ইআর‌ও-রা স্থানীয়ভাবে যদি প্রয়োজন মনে করেন তাহলে তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর থেকে শুরু হবে এনুমেরেশন ফর্ম (সংখ্যা যাচাই সংক্রান্ত ফর্ম) ছাপার কাজ এবং সেই দিনই বিএলওদের প্রশিক্ষণ শুরু হবে, যা চলবে ৩ নভেম্বর পর্যন্ত। পরের ধাপে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এনুমেরেশন ফর্ম তুলে দেওয়া হবে। প্রবাসী বা রাজ্যের বাইরে থাকা নাগরিকরা অনলাইনেও ফর্ম পূরণ করতে পারবেন।

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। কেউ তালিকায় ভুল বা বাদ পড়া নাম নিয়ে অভিযোগ জানাতে পারবেন ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারির মধ্যে সেই অভিযোগ খতিয়ে দেখার প্রক্রিয়া চলবে। সবশেষে ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।


```