Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

মেঘ-রোদের খেলা রাজ্যজুড়ে, দক্ষিণবঙ্গে ঝড়-শিলাবৃষ্টির পূর্বাভাস, উত্তরে ভারী বর্ষণের সতর্কতা

কলকাতাতে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (kolkata weather today)। তবে আপাতত প্রবল ঝড় বা ভারী বর্ষণের আশঙ্কা কম। সঙ্গে মাঝে মাঝেই বইতে পারে ঝড়ো হাওয়া।

মেঘ-রোদের খেলা রাজ্যজুড়ে, দক্ষিণবঙ্গে ঝড়-শিলাবৃষ্টির পূর্বাভাস, উত্তরে ভারী বর্ষণের সতর্কতা

ফাইল ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 March 2026 09:54

দ্য ওয়াল ব্যুরো: কখনও মেঘলা আকাশ, মাঝে মাঝে রোদের ঝলক। সন্ধে নামতেই আবহাওয়া মনোরম, কখনও কখনও ঝড়-শিলাবৃষ্টি (rain forecast west bengal)। কোথাও দমকা হাওয়ায় উপড়ে পড়ছে গাছ। সব মিলিয়ে চৈত্রের শুরুতেই রাজ্যে অস্থির আবহাওয়া (west bengal weather today)। আপাতত এই পরিস্থিতিই কয়েকদিনের চেনা ছবি হতে চলেছে রাজ্যজুড়ে west bengal weather forecast), এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগর থেকে বিপুল জলীয় বাষ্প এখনও স্থলভাগে ঢুকছে। তার জেরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী কয়েকদিন জেলায় জেলায় বজায় থাকতে পারে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া।

কলকাতাতে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (kolkata weather today)। তবে আপাতত প্রবল ঝড় বা ভারী বর্ষণের আশঙ্কা কম। সঙ্গে মাঝে মাঝেই বইতে পারে ঝড়ো হাওয়া।

আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ ঝড়ের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি এবং হাওড়ায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। অন্যান্য জেলাগুলিতে দমকা হাওয়ার গতি থাকতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

অন্যদিকে উত্তরবঙ্গে জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিশেষ সতর্কতাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে শিলাবৃষ্টিও হতে পারে।

পরিস্থিতির কথা মাথায় রেখে শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।


```