রবিবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের পর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির এই পর্ব চলতে পারে।
.jpg.webp)
শেষ আপডেট: 15 March 2026 11:47
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া (west bengal weather forecast)। হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের জেরে বাতাসে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছে। তার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে (west bengal rain weather update today)।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনার (kolkata rain forecast) কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকায় রবিবার তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দিনের বেশিরভাগ সময়ই গুমোট ও ভ্যাপসা গরম থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
রবিবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের পর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির এই পর্ব চলতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতাতেও সোমবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি ও পার্বত্য জেলাগুলিতে রবিবার থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও একই পরিস্থিতি বজায় থাকতে পারে এবং বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।