Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বাংলায় আবহাওয়ার খেলা! গরমের অস্বস্তির মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহের বাকি দিনগুলি কেমন যাবে?

রবিবার থেকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ওই দিন বৃষ্টি নামতে পারে।

বাংলায় আবহাওয়ার খেলা! গরমের অস্বস্তির মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহের বাকি দিনগুলি কেমন যাবে?

আবহাওয়ার আপডেট (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 March 2026 09:50

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের পাহাড় বাদ দিলে রাজ্যের বেশিরভাগ জায়গাতেই শীত (Winter in Bengal) এখন কার্যত অতীত। বসন্তের শুরুতেই রোদ বাড়তে শুরু করেছে, আর সেই উষ্ণতার দাপটে সাধারণ মানুষের অস্বস্তিও বাড়ছে। তবে এই ক্রমবর্ধমান গরমের মধ্যেই রাজ্যবাসীর জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর (Weather Forecast), সপ্তাহের শেষে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি (Rain Forecast) ফিরে আসতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন, অর্থাৎ শুক্রবার পর্যন্ত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই (West Bengal Weather)। এই ক'দিন আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকবে এবং আবহাওয়া থাকবে শুষ্ক (West Bengal Weather Today)। দিনের বেলায় রোদের তেজ বাড়তে পারে, তবে তাতে তাপমাত্রার খুব বড় পরিবর্তন হবে না।

রবিবার থেকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ওই দিন বৃষ্টি নামতে পারে। তালিকায় রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। স্থানীয়ভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিও হতে পারে।

উত্তরবঙ্গেও (North Bengal Weather) একই দিনে বৃষ্টি ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এর পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এখানেই শেষ নয়, সোমবারেও বৃষ্টির রেশ বজায় থাকতে পারে। সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। মেদিনীপুর এবং ঝাড়গ্রামের পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতেও বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়াবিদরা।

তাপমাত্রার দিক থেকে আগামী সপ্তাহে বড় কোনও ওঠানামা নেই, তবে গরমের অস্বস্তি বজায় থাকবে (Kolkata Weather Today)। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকবে। রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। যদিও রবিবার-সোমবারের সম্ভাব্য বৃষ্টির কারণে সাময়িকভাবে দিনের অস্বস্তিকর গরম কিছুটা কমতে পারে।

অর্থাৎ, বসন্তের শুরুতেই রাজ্যে তাপমাত্রার চড়চড়ানি শুরু হলেও সপ্তাহান্তে বৃষ্টি ফেরার সম্ভাবনা রাজ্যবাসীকে কিছুটা স্বস্তি দিতেই পারে।


```