Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সপ্তাহের শুরুতে ভিজবে বাংলা, ৪ জেলায় হলুদ সতর্কতা, দু'দিনের বৃষ্টিই বয়ে আনবে গরমের অস্বস্তি?

বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপই এই হাওয়া বদলের প্রধান কারণ। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। 

সপ্তাহের শুরুতে ভিজবে বাংলা, ৪ জেলায় হলুদ সতর্কতা, দু'দিনের বৃষ্টিই বয়ে আনবে গরমের অস্বস্তি?

আবহাওয়ার আপডেট

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 23 February 2026 12:35

দ্য ওয়াল ব্যুরো: বসন্তের শুরুতেই দক্ষিণবঙ্গের আকাশে ভাঁজ ফেলেছে নতুন নিম্নচাপ। চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে (Weather Forecast in Bengal)তবে কোথাও দুর্যোগ বাঁ ভারী বৃষ্টির আশঙ্কা নেই। এদিকে মার্চের শুরু থেকেই গরম আরও বাড়বে।

আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস, মঙ্গলবার থেকেই কলকাতায় (Kolkata Weather Today) হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain Forecast in Kolkata) হতে পারে। কোনও কোনও জেলায় বৃষ্টিপাতের সঙ্গেই  বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে শীত কাটিয়ে বাংলায় বসন্তের প্রবেশের পর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সোমবার তাপমাত্রা ১৭ ডিগ্রির নীচে নামেনি।

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপই এই হাওয়া বদলের প্রধান কারণ। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পরে এটি পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে যাবে। 

উত্তরবঙ্গে (North Bengal Weather) অবশ্য এখনও শীতের হালকা উপস্থিতি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে দিনের দিকে আকাশ পরিষ্কার থাকবে। আপাতত তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে রবিবার থেকে প্রায় ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া দফতরের মতে, ফেব্রুয়ারি শেষ হতেই পাহাড় থেকে সমতল- সর্বত্রই শীতের আমেজ প্রায় বিদায় নেবে।

নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গেও পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কয়েকটি এলাকায় সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। যদিও এই জেলাগুলির জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।

হাওয়া অফিস স্পষ্ট করেছে, আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গেই তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না। তবে দিনের গরম ধীরে ধীরে বাড়বে।


```