Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বসন্তের মধ্যেই দক্ষিণে 'বর্ষা', টানা বৃষ্টি উত্তরেও! সপ্তাহান্তে রাজ্যজুড়ে আবহাওয়ার বদলের পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে স্থানীয়ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির আশঙ্কা কম। ১৩ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। 

বসন্তের মধ্যেই দক্ষিণে 'বর্ষা', টানা বৃষ্টি উত্তরেও! সপ্তাহান্তে রাজ্যজুড়ে আবহাওয়ার বদলের পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 12 March 2026 18:06

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ও দক্ষিণবঙ্গ- রাজ্যের দুই প্রান্তেই ফের বাড়ছে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast in Bengal)। মৌসুমি পরিস্থিতি বদলাতে শুরু করায় আগামী কয়েক দিন ধরে রাজ্যের বেশিরভাগ জেলাতেই আকাশ থাকবে মেঘলা, কোথাও হালকা তো কোথাও আবার মাঝারি বৃষ্টিও হতে পারে (West Bengal Weather)। বঙ্গোপসাগরে ক্রমশ বাড়তে থাকা জলীয় বাষ্পের কারণেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Forecast)। দক্ষিণবঙ্গের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা আরও শক্তি জোগাচ্ছে।

উত্তরবঙ্গে টানা ৫-৬ দিন বৃষ্টির সম্ভাবনা

আগামী ১২ থেকে ১৭ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের (North Bengal Weather) বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার- এই জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি। ১২ ও ১৩ তারিখে দু’একটি জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে, বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে। এই সময় দমকা হাওয়া বইতে পারে, যার গতি ঘণ্টায় কয়েক দশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে উত্তরে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে।

দক্ষিণবঙ্গে কোথায় কবে বৃষ্টি?

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে স্থানীয়ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির আশঙ্কা কম। ১৩ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। ১৪ মার্চ আবার বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে (Rain Forecast in Districts)। ১৫ থেকে ১৭ মার্চের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। এই সময়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া, যার গতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

কলকাতা ও আশপাশের এলাকায় কী পরিস্থিতি?

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা (Kolkata Weather) ও আশপাশে বৃষ্টির সম্ভাবনা কম। আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে ১৫ থেকে ১৭ মার্চ কলকাতায় বৃষ্টি বাড়বে- হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০-৩২ ডিগ্রি, আর সর্বনিম্ন ২৪-২৫ ডিগ্রির মধ্যে।

কেন বাড়ছে বৃষ্টি?

বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া জলীয় বাষ্প, দক্ষিণবঙ্গের কাছে একটি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা- এই তিন কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।


```