উত্তরবঙ্গেও পাহাড়ি এলাকা সহ-বেশিরভাগ জেলাতেই আজ বৃষ্টি হতে পারে। বজ্রঝড়ের আশঙ্কায় উত্তরবঙ্গে হলুদ সতর্কতা (North Bengal Yellow Alert) জারি রয়েছে।

বাংলার আবহাওয়ার পূর্বাভাস
শেষ আপডেট: 11 March 2026 12:00
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে আবারও ভিজে আবহাওয়া ফিরতে চলেছে (Weather in Bengal)। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ- দুই ভাগেই বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি মাঝারি নয়, বেশিরভাগ জায়গায় হবে হালকা ও বিক্ষিপ্তভাবে (Rain Forecast in Bengal)। ফলে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বদল না-আসার সম্ভাবনাই বেশি। কোথাও কয়েক পশলা, কোথাও আবার একেবারেই নাও হতে পারে, এমন অস্থায়ী বৃষ্টি পুরো দিনের আবহাওয়াকেই অনিশ্চিত রাখবে।
কলকাতার আকাশ মেঘলা, রাতে বজ্রঝড়ের সম্ভাবনা
কলকাতার পূর্বাভাস (Kolkata Weather Today) বলছে, সারাদিনই আকাশ মেঘলা থাকবে। বুধবার রাতের মধ্যে শহরের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বজ্রবিদ্যুতের সতর্কতাও রয়েছে।
মঙ্গলবার শহরের (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ৪.১ ডিগ্রি বেশি, তাই ঠান্ডার অনুভূতি নেই বললেই চলে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম, ফলে গুমোটভাব তুলনামূলক কম ছিল। আজ সর্বোচ্চ ৩২ ডিগ্রি আর সর্বনিম্ন ২৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে পারদ।
কোন কোন জেলায় বৃষ্টি?
হাওয়া অফিস জানিয়েছে,
এসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও (North Bengal Weather) পাহাড়ি এলাকা সহ-বেশিরভাগ জেলাতেই আজ বৃষ্টি হতে পারে। বজ্রঝড়ের আশঙ্কায় উত্তরবঙ্গে হলুদ সতর্কতা (North Bengal Yellow Alert) জারি রয়েছে। ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০–৪০ কিমি পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস।
তাপমাত্রা বাড়ার ইঙ্গিত
এই বৃষ্টিতে বিশেষ ঠান্ডা পড়বে না। বরং দক্ষিণবঙ্গে দিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তেও পারে। আগামী চার দিন তাপমাত্রায় বড় পরিবর্তন নেই, কিন্তু তার পর সর্বোচ্চ পারদ ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে মনে করছে হাওয়া অফিস।
সমুদ্রের জলীয় বাষ্পে আর্দ্রতা বাড়ছে
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার ফলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অনেক এলাকায় আবার ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুতের পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কোথাও কালবৈশাখীর মতো দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।