Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

কলকাতায় ভ্যাপসা গরমের অস্বস্তি থাকবে, দুপুরের পর ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! বইবে ঝড়ো হাওয়া

মঙ্গলবার কলকাতার (Kolkata Weather) আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিও (Rain Forecast) হতে পারে। আগামী বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতায় ভ্যাপসা গরমের অস্বস্তি থাকবে, দুপুরের পর ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! বইবে ঝড়ো হাওয়া

আবহাওয়ার পূর্বাভাস (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 March 2026 09:50

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকেই কলকাতায় গরমের দাপট (Kolkata Weather) বাড়তে শুরু করেছে। আকাশ মেঘলা থাকলেও ঘামের অস্বস্তি রয়েছে। শীতের শেষে গরমের প্রথম ধাক্কায় সাধারণ মানুষ কার্যত হাঁসফাঁস অবস্থায়। যদিও সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম, তবে অস্বস্তি কিছুতেই কমছে না। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর (Weather Office) জানাচ্ছে, মঙ্গলবারও তাপমাত্রা প্রায় একই থাকবে, সর্বোচ্চ ৩১ ডিগ্রি, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার কলকাতার (Kolkata Weather) আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিও (Rain Forecast) হতে পারে। আগামী বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। শহরের জন্য আপাতত হালকা বৃষ্টিরই পূর্বাভাস (Rain Forecast) দিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টি?

আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে—

  • পূর্ব বর্ধমান
  • বীরভূম
  • মুর্শিদাবাদ
  • নদিয়া
  • উত্তর ২৪ পরগনা

এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক-দুটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।

উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া

উত্তরবঙ্গের (North Bengal) বেশিরভাগ জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেসব জেলায় বৃষ্টি হতে পারে সেগুলি হল—

  • দার্জিলিং
  • জলপাইগুড়ি
  • কালিম্পং
  • কোচবিহার
  • আলিপুরদুয়ার

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

তাপমাত্রা কী বাড়বে?

বৃষ্টি হলেও তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না (Weather Forecast)। বরং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ আরও বাড়তে পারে। আগামী চার দিন দিনের তাপমাত্রা একইরকম থাকবে বলেই পূর্বাভাস। এরপর ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।


```