Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সফরের শেষ দিনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক জ্ঞানেশের, বিএলও-দের সঙ্গেও কথা বলবেন, বিকেলে ফিরবেন দিল্লি

মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার রাজ্য সফরের আজই শেষ দিন। এদিনও একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। যার মধ্যে অন্যতম মুখ্যসচিব-সহ রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক।

সফরের শেষ দিনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক জ্ঞানেশের, বিএলও-দের সঙ্গেও কথা বলবেন, বিকেলে ফিরবেন দিল্লি

জ্ঞানেশ কুমার (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 March 2026 08:54

দ্য ওয়াল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar) রাজ্য সফরের আজই শেষ দিন। এদিনও একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। যার মধ্যে অন্যতম মুখ্যসচিব-সহ রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। এছাড়াও বিএলওদের সঙ্গেও কথা বলবেন তিনি।

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাতেই রাজ্য সফরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ (ECI Full Bench)। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আগেই চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ( Election Commission of India)।

এদিন সকাল ১০টায় সিইও, এসপিএনও, সিএপিএফ-এর নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। এরপর রাজ্যের মুখ্যসচিব-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে  আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে বিএলওদের সঙ্গে একটি বৈঠক রয়েছে। এরপর সাংবাদিক বৈঠক সেরে বিকেলেই ফিরবেন দিল্লিতে। 

কলকাতায় (Gyanesh Kumar in Kolkata) এসে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। রবিবার রাতেই কলকাতায় এসেছেন জ্ঞানেশ কুমার। সেইসময়েই বিমানবন্দরের বাইরে মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনের ফুল বেঞ্চের কনভয় লক্ষ্য করে বিক্ষোভ দেখান শাসক দলের কর্মী সমর্থকদের একাংশ। এমনকি নির্বাচন কমিশনারের গাড়ি লক্ষ্য করে কালো পতাকাও দেখানো হয়। গতকাল জ্ঞানেশ কুমারকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী (CS Nandini Chakravorty)। গোটা ঘটনাটি তাঁর সামনেই ঘটে।  

সোমবার সকালে কালীঘাট মন্দিরের (Kalighat Mandir) বাইরে হাতে কালো পতাকা নিয়ে জমায়েত করেছিলেন একদল বিক্ষোভকারী। জ্ঞানেশের গাড়ি সেখানে পৌছতেই, তাঁকে দেখে 'গো ব্যাক' স্লোগান (Go Back Slogan) উঠতে শুরু করে। এদিন তাঁর সঙ্গে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। পরে মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে বিক্ষোভ প্রসঙ্গে কিছু না বললেও জ্ঞানেশ কুমার শুধু বলেন, ”মা কালী সবার ভাল করুন, ভাল রাখুন।”

এসআইআর (SIR) ইস্যুতে নাম বাদের অভিযোগ তুলেই ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও কেন নাম ডিলিট করা হচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে সেই প্রশ্নও তোলেন।

জ্ঞানেশ কুমার মঙ্গলবার সকালে গিয়েছিলেন বেলুর মঠ। সেখান থেকে চলে যান দক্ষিণেশ্বর মন্দিরে।  গতকাল কালীঘাটের পর এদিনও দক্ষিণেশ্বরেও বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর গাড়ি লক্ষ্য করে তোলা হয় গোব্যাক স্লোগান।

সোমবার সকালে আটটি রাজনৈতিক দলের সঙ্গে এক প্রস্থ আলোচনা সারে কমিশন। এক কিংবা দু'দফায় ভোটের দাবি জানিয়েছে বিরোধীরা। ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ যাওয়া এবং এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে নালিশ জানাতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন চন্দ্রিমা ভট্টাচার্য ও ফিরহাদ হাকিম।

তারপরেই জেলাশাসক ও কেন্দ্রীয় এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। কিন্তু সেই বৈঠকেই তিন কেন্দ্রীয় এজেন্সির কাজে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করে তাদের কার্যত ধমক দেন সিইসি।


```