Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

শাহ এসে যেখানে ওঠেন, সেই ঘরেই জ্ঞানেশ কুমার কেন? কলকাতায় কমিশনের হোটেল নিয়ে বিস্ফোরক অভিষেক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এলে যে হোটেলে এবং যে ঘরে ওঠেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও সেই একই হোটেলের ঠিক সেই ঘরেই গিয়ে উঠেছেন।

শাহ এসে যেখানে ওঠেন, সেই ঘরেই জ্ঞানেশ কুমার কেন? কলকাতায় কমিশনের হোটেল নিয়ে বিস্ফোরক অভিষেক

জ্ঞানেশ কুমার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 9 March 2026 20:11

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) মুখে বাংলায় প্রস্তুতি তদারকি করতে আসা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) হোটেলে থাকা ঘিরেই এবার রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়ে গেল। সোমবার ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্নামঞ্চ থেকে এই ইস্যুতে কার্যত ‘বোমা’ ফাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সরাসরি অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এলে যে হোটেলে এবং যে ঘরে ওঠেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও সেই একই হোটেলের ঠিক সেই ঘরেই গিয়ে উঠেছেন।

কাকতালীয় না কি অন্য কিছু?

অভিষেক এদিন পরিসংখ্যানে জোর দিয়ে প্রশ্ন তোলেন, কলকাতায় ছোট-বড় ৫০০০-এর বেশি হোটেল রয়েছে। গড়ে ৫০টি করে ঘর ধরলেও শহরে প্রায় আড়াই লক্ষ রুম আছে। তাঁর দাবি, “দিল্লির বাবুরা, অমিত শাহ থেকে শুরু করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, রাজস্থানের মুখ্যমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি— তাঁরা এসে যে হোটেলে ওঠেন, যে ঘরে ওঠেন, সেই একই হোটেলের একই ঘরে গিয়ে উঠেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এ তো নেহাত কাকতালীয় হতে পারে না।” তাঁর অভিযোগ, ধারাবাহিকভাবে যাঁদের অঙ্গুলিহেলনে বাঙালিদের ওপর অত্যাচার চালানো হয়েছে, তাঁদের সঙ্গেই যোগসাজশ রাখছেন কমিশনের প্রধান।

‘ভোট টু পানিশ’

আগামী লড়াইকে কেবল রাজনৈতিক যুদ্ধ নয়, বরং ‘শাস্তি দেওয়ার লড়াই’ হিসেবে দেগে দিয়েছেন অভিষেক। তাঁর কথায়, “আগামীর লড়াই, এদের শূন্য করার লড়াই। এই লড়াই খালি তৃণমূলকে চতুর্থবার জেতানো নয়। এটা ভোট টু ইলেক্ট নয়, এটা ভোট টু পানিশ।” তিনি স্পষ্ট করে দেন, এবারের ভোট হবে প্রতিবাদের, প্রতিরোধের এবং বাংলার মানুষকে বঞ্চিত করার জন্য কেন্দ্রকে শাস্তি দেওয়ার।

এখানেই শেষ নয়। নাম না করে তাঁকে ‘ভাইপো’ বলে কটাক্ষ করায় সরাসরি এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিশানা করেন অভিষেক। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ক্ষমতা থাকলে সংসদে ‘এক পরিবার থেকে এক জন’ রাজনীতি করার বিল আনুক কেন্দ্র। সেই বিলে ভোট দিয়ে তিনি নিজে রাজনীতি থেকে অবসর নেবেন।


```