Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ফের ইডি! এবার হাজিরার তৃতীয় নোটিস ধরিয়ে শুরু তল্লাশি অভিযান

 কয়লা পাচার মামলায় ফের রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি অভিযান। বুধবার সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল দুর্গাপুরে সিটি সেন্টারে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছয়। 

মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ফের ইডি! এবার হাজিরার তৃতীয় নোটিস ধরিয়ে শুরু তল্লাশি অভিযান

মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ফের ইডি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 11 March 2026 09:30

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার মামলায় (Coal Smuggling Scam) ফের রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। বুধবার সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল দুর্গাপুরে সিটি সেন্টারে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে বাড়ি।

এদিন মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছেই গেটে হাজিরার নোটিস (ED Summon) লাগায় ইডির আধিকারিকরা। আগামী ১৩ মার্চ দুপুর ১২-১টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এই নিয়ে এটি মনোরঞ্জন মণ্ডলকে তৃতীয় সমন। এর আগে দু'বার নোটিস পাঠানো হলেও হাজিরা এড়িয়ে গেছেন এই পুলিশ আধিকারিক। আজ তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর, তবে মনোরঞ্জন মণ্ডল বাড়িতে কি না তা জানা যায়নি।

গত ফেব্রুয়ারি মাসে তৎকালীন বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে যায় ইডি আধিকারিকরা। তার দু'দিন আগেই বুদবুদ থানার ওসির দায়িত্ব পেয়েছিলেন মনোরঞ্জন মণ্ডল। কিছুদিনের মধ্যেই চার্জ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তারপরই তাঁকে ওসি পদ থেকে সরিয়ে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়।

ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় (Coal Smuggling Scam) যে প্রোটেকশন মানির (Protection Money) লেনদেন হয়েছিল তার সঙ্গে যোগ রয়েছে মনোরঞ্জন মণ্ডলের। অভিযোগ, ব্যবসায়ীদের টাকা পাচার করতে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন তিনিও।

কয়লা পাচার মামলায় (Coal Smuggling Scam) জিজ্ঞাসাবাদের জন্য গত মাসেই দু'বার তলব করা হয়েছিল তাঁকে। কোনওবারই হাজিরা দেননি। এবার হাজিরা এড়ালে মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ভাবনা তদন্তকারীদের।

উল্লেখ্য, দুর্নীতিকে কেন্দ্র করেই এই মনোরঞ্জন মণ্ডলের এক চাঞ্চল্যকর অতীতও রয়েছে। ২০২৪ সালেই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। তাৎপর্যপূর্ণ বিষয়টি হল, কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কড়া বার্তার পরই এই পদক্ষেপ করা হয়েছিল।

কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?

২০২৪-এ নবান্নের (Nabanna) এক বৈঠকে কয়লা পাচার মামলার তদন্ত নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ ছিল, 'কয়লা পাচার নিয়ে তৃণমূল কংগ্রেসকে চুরির অপবাদ দেওয়া হয়। অথচ সিআইএসএফ এবং পুলিশের একাংশ টাকা খেয়ে কয়লা পাচারে মদত দিচ্ছে।' তিনি কড়া ভাষায় বলেছিলেন, 'আমি এটা বরদাস্ত করব না।' এরপরই বারাবনি থানার তৎকালীন ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল।

বিস্তারিত আসছে... 


```