Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

শীতের আমেজ গোটা রাজ্যে, সপ্তাহের শেষে বদলের ইঙ্গিত

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালেও শীতের (winter) আমেজ বজায় থাকল রাজ্যে (West Bengal)। কলকাতায় (Kolkata) সামান্য পারদ চড়লেও ঠান্ডা ভাব কাটেনি। আবহাওয়া দফতর জানাচ্ছে, সকাল-সন্ধে এই শীতের আমেজ থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি। পরশুদিন

শীতের আমেজ গোটা রাজ্যে, সপ্তাহের শেষে বদলের ইঙ্গিত

শেষ আপডেট: 6 December 2022 05:48

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালেও শীতের (winter) আমেজ বজায় থাকল রাজ্যে (West Bengal)। কলকাতায় (Kolkata) সামান্য পারদ চড়লেও ঠান্ডা ভাব কাটেনি। আবহাওয়া দফতর জানাচ্ছে, সকাল-সন্ধে এই শীতের আমেজ থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি। পরশুদিন, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া (weather) কমবেশি এরকমই থাকবে গোটা রাজ্যে।

তবে শুক্রবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কিন্তু শীতের আমেজ কমলেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ গোটা রাজ্যে পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃহস্পতিবার বাড়লেও পশ্চিমের জেলাগুলিতে রাত বাড়লেই শীত বাড়বে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে শীতের প্রকোপ এখনকার তুলনায় বেশিই থাকবে।

অন্যদিকে, উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও শীতের আমেজ বজায় থাকবে। দিনেরবেলা ঝকঝকে আকাশ, মনোরম আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এমনকী জলপাইগুড়ি-শিলিগুড়ি থেকে আবার কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতে পারে।

এদিকে আন্দামান সাগরের তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বর্তমানে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর সেটি উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। জানা গেছে, এই ঘূর্ণিঝড়ের অভিমুখ তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে।

ভোরবেলা বাগজোলা খালপাড়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই অন্তত ২০টি দোকান


```