Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে ঝেঁপে বৃষ্টি নামল কলকাতায়, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়ার দাপট রাজ্যজুড়ে

আবহাওয়া দফতরের কথা মিলে গেল অক্ষরে অক্ষরে। পূর্বাভাস মিলিয়ে কলকাতায় এবং রাজ্যজুড়ে বৃষ্টি নামল। সঙ্গে ঝড়ো হাওয়ার দাপট।

হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে ঝেঁপে বৃষ্টি নামল কলকাতায়, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়ার দাপট রাজ্যজুড়ে

ফাইল ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 16 March 2026 21:50

দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়া দফতরের কথা মিলে গেল অক্ষরে অক্ষরে। পূর্বাভাস মিলিয়ে কলকাতায় এবং রাজ্যজুড়ে বৃষ্টি নামল (Rain in kolkata West Bengal)। সঙ্গে ঝড়ো হাওয়ার দাপট।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল (weather update rain forecast), কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার ও মঙ্গলবারের জন্য সতর্কতা জারি করা হয় (Weather update today)।

কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, সেই পূর্বাভাস আগেই ছিল। তবে মঙ্গলবার হাওয়ার গতি কিছুটা কমলেও অস্থির আবহাওয়া বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কমলা সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় সোমবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ঝড়ের গতি ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।

ঝড়-বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

উত্তরবঙ্গেও একই রকম অস্থির আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা।

এদিকে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বলছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি কম। আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে ঢুকে পড়ায় রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।


```