Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

আজ থেকেই বঙ্গে বাড়ছে তাপমাত্রা, শীতপ্রেমীদের মন খারাপের খবর দিল হাওয়া অফিস

আজ রবিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২–৩ ডিগ্রি বাড়তে পারে। শুষ্ক বাতাসের প্রভাব কমে বঙ্গোপসাগরের উষ্ণ পূবালী বাতাস ঢুকছে। সপ্তাহজুড়ে থাকবে উষ্ণতা ও কুয়াশা।

আজ থেকেই বঙ্গে বাড়ছে তাপমাত্রা, শীতপ্রেমীদের মন খারাপের খবর দিল হাওয়া অফিস

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 16 November 2025 10:13

দ্য ওয়াল ব্যুরো: কার্তিকের শুরুতেই হালকা ঠান্ডা হাওয়ার শিরশিরানি গায়ে মেখে অনেকেই শীতের আগমনী বার্তা পেয়েছিলেন। কিন্তু শীতপ্রেমীদের জন্য মন খারাপের খবর! আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ রবিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবার বাড়তে পারে, এবং এই পরিবর্তন সপ্তাহজুড়ে বজায় থাকবে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ও ঠান্ডা হাওয়ার প্রভাব আপাতত কমছে। পরিবর্তে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এবং উষ্ণ বাতাস নিয়ে পূবালী বাতাস ঢুকছে।

শ্রীলঙ্কার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাব রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার বাতাসের উপরিভাগেও আরও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এই সবকিছুর মিলিত প্রভাবেই তাপমাত্রা বাড়বে।

আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আজকের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯°C এবং ১৮°C-এর আশেপাশে ঘোরাফেরা করবে।

তাপমাত্রা বাড়লেও, আজ থেকে কুয়াশা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই, বিশেষ করে ভোরের দিকে কুয়াশার দাপট বেশি থাকবে। পার্বত্য জেলা ও উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।

আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা বাড়লেও নতুন সপ্তাহের শেষের দিক থেকে পারদ আবার নামতে শুরু করবে। এভাবেই তাপমাত্রার এই ওঠানামা বঙ্গে শীতের আগমনের ক্ষেত্র প্রস্তুত করবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই বছর উত্তর ভারতে তীব্র শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের পূর্বাভাস থাকায়, রাজ্যের শীতকালে বৃষ্টির কাঁটা ছড়ানোর আশঙ্কা থাকছে।

গতকাল, শনিবার, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০২°C (যা স্বাভাবিকের চেয়ে ২.৪°C কম)। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.০৬°C (যা স্বাভাবিকের চেয়ে ২.০৪°C কম)। 
 


```