Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আগুন ঝরাবে রোদ! দক্ষিণবঙ্গে চড়চড়িয়ে বাড়ছে পারদ, আজ থেকেই পুড়বে তিলোত্তমা, উত্তরে বৃষ্টির আভাস

সব মিলিয়ে একদিকে যখন পাহাড়ের গায়ে মেঘের আনাগোনা, তখন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সমতলে দহনজ্বালা বাড়াতে তৈরি সূর্যদেব। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে দুপুরবেলা বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর এবং প্রচুর জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আগুন ঝরাবে রোদ! দক্ষিণবঙ্গে চড়চড়িয়ে বাড়ছে পারদ, আজ থেকেই পুড়বে তিলোত্তমা, উত্তরে বৃষ্টির আভাস

দক্ষিণবঙ্গে দাবদাহের ভ্রুকুটি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 12 April 2026 11:40

দ্য ওয়াল ব্যুরো: ক্যালেন্ডারের পাতায় বৈশাখ আসতে এখনও কয়েকটা দিন দেরি। কিন্তু তার আগেই গরমের দাপট বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (West Bengal weather forecast) যা বলছে, তাতে স্পষ্ট যে দক্ষিণবঙ্গবাসীর জন্য আগামী কয়েকটা দিন রীতিমতো অগ্নিপরীক্ষা হতে চলেছে (west bengal weather today)।

উত্তরবঙ্গ বাদ দিলে রাজ্যের বাকি অংশে বৃষ্টির ছিটেফোঁটার সম্ভাবনাও নেই। উল্টে রোদের তেজ আর আর্দ্রতাজনিত অস্বস্তি নাভিশ্বাস তুলবে সাধারণ মানুষের (Kolkata weather today)।

দক্ষিণবঙ্গে দাবদাহের ভ্রুকুটি

আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী সাত দিন দক্ষিণবঙ্গে শুকনো গরমের দাপট থাকবে। তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ এপ্রিল সোমবার থেকে ১৬ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া অত্যন্ত অস্বস্তিকর থাকবে।

বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার এই জেলাগুলোতে গরমের তীব্রতা সবথেকে বেশি থাকবে। বুধবার থেকে এই তালিকায় যুক্ত হতে পারে পশ্চিম বর্ধমানও।

কলকাতার অবস্থাও শোচনীয় (kolkata weather update)

শহর কলকাতায় খুব একটা স্বস্তির খবর নেই। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩.৬ ডিগ্রি। তবে রবিবার থেকেই ছবিটা দ্রুত বদলাতে শুরু করবে। আবহাওয়া দফতরের দাবি, আগামী ৩-৪ দিনে তাপমাত্রা হু হু করে বাড়বে। বাতাসের শুষ্কতা বেশি থাকায় অস্বস্তি ও ঘাম দুই-ই ভোগাবে শহরবাসীকে। চৈত্র শেষের তপ্ত রোদ এখনই সাধারণ মানুষকে নাজেহাল করে তুলছে।

উত্তরের পাহাড়ে স্বস্তির বৃষ্টি

দক্ষিণ যখন চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায়, তখন কিছুটা হলেও স্বস্তির খবর দিচ্ছে উত্তরবঙ্গের পাহাড়। আবহাওয়া দফতর জানিয়েছে- দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং - এই তিন জেলায় আজ, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে পরিস্থিতি আলাদা। মালদা ও দুই দিনাজপুরে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। সেখানে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা দেখছে না আলিপুর।

সব মিলিয়ে একদিকে যখন পাহাড়ের গায়ে মেঘের আনাগোনা, তখন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সমতলে দহনজ্বালা বাড়াতে তৈরি সূর্যদেব। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে দুপুরবেলা বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর এবং প্রচুর জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


```