Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

নববর্ষের আগেই দক্ষিণে বাড়বে গরম, রবিবার থেকে সব জেলায় পারদ চড়বে ৪-৫ ডিগ্রি পর্যন্ত, স্বস্তি উত্তরে

রবিবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এই অঞ্চলে মূলত উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। যদিও ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে, তবে এরপর পরিস্থিতি বদলাতে শুরু করবে।

নববর্ষের আগেই দক্ষিণে বাড়বে গরম, রবিবার থেকে সব জেলায় পারদ চড়বে ৪-৫ ডিগ্রি পর্যন্ত, স্বস্তি উত্তরে

আবহাওয়ার পূর্বাভাস

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 11 April 2026 21:53

দ্য ওয়াল ব্যুরো: বাংলা নববর্ষের শুরুতেই রাজ্যে ফের বাড়তে চলেছে গরমের দাপট (Summer in Bengal)। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা দ্রুত বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, আগামী পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে কলকাতা-সহ (Kolkata Weather) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরম ও আর্দ্র আবহাওয়া আরও অস্বস্তিকর হয়ে উঠবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এই অঞ্চলে মূলত উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। যদিও ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে, তবে এরপর পরিস্থিতি বদলাতে শুরু করবে। ১৪ এপ্রিলের পর কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) থাকলেও তাতে গরম কমবে না, বরং তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি বেড়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

বিশেষভাবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতার প্রভাব বেশি অনুভূত হবে। এই জেলাগুলিতে দিনের বেলায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আর্দ্রতার কারণে গরম আরও বেশি অনুভূত হবে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে পারে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে যখন তাপমাত্রা বাড়ছে, তখন উত্তরবঙ্গে (North Bengal Weather) আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে গত কয়েক দিনের মতো বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ফলে রাজ্যের উত্তর ও দক্ষিণ অংশে আবহাওয়ার স্পষ্ট পার্থক্য দেখা যাবে।

আবহাওয়া দফতরের মতে, গত কয়েক সপ্তাহ ধরে বঙ্গোপসাগর থেকে রাজ্যে যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকছিল, তা মূলত অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে ছিল। সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। ফলে আপাতত রাজ্যে বড় ধরনের ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হবে না বলেই পূর্বাভাস।

সব মিলিয়ে, নববর্ষের শুরুতে দক্ষিণবঙ্গবাসীর জন্য অপেক্ষা করছে ক্রমবর্ধমান গরমের চ্যালেঞ্জ, আর উত্তরবঙ্গে মিলতে পারে স্বস্তির বৃষ্টির ছোঁয়া।


```