Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

শরৎ এলেও বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না রাজ্যের, সব জেলাতে চলবে দমকা হাওয়ার দাপটও

শরৎ এলেও বৃষ্টি-দমকা হাওয়ার দাপট বজায় রাজ্যে! কোন জেলায় কতটা প্রভাব পড়বে, জানুন বিস্তারিত।

শরৎ এলেও বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না রাজ্যের, সব জেলাতে চলবে দমকা হাওয়ার দাপটও

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 August 2025 20:30

দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে সরে যাচ্ছে। এর ফলে ওড়িশাতে নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের কারণে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কখনও আকাশ পরিষ্কার থাকবে, আবার কখনও আংশিক মেঘলা থাকবে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। এরপর শুক্রবারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ উত্তরবঙ্গের চারটি জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে রবিবার ও সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।


```