Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

গণেশ পুজোর মঞ্চে উঠল ‘বাংলা আমার মা’র সুর, ধর্ম নয়—ভাষায় পরিচয়': ফিরহাদ-গৌতম

সল্টলেকের যুবক সংঘ (আদি)-র ১৬ বর্ষের গণেশ পুজোর উদ্বোধনে উঠে এল বাঙালিয়ানার বার্তা, ভাষার নামে বিদ্বেষের বিরুদ্ধে সরব ফিরহাদ হাকিম ও গৌতম ঘোষ।

গণেশ পুজোর মঞ্চে উঠল ‘বাংলা আমার মা’র সুর, ধর্ম নয়—ভাষায় পরিচয়': ফিরহাদ-গৌতম

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 August 2025 20:26

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের যুবক সংঘ (আদি)-র আয়োজনে এ বছরের গণেশ পুজোর থিম, 'বাংলা আমার মা'। ১৬তম বর্ষে পা দেওয়া এই পুজোর উদ্বোধনে হাজির ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষ। ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে সূচনা হয় এই বাঙালিয়ানায় মোড়া উৎসবের।

পুজোর উদ্বোধনী মঞ্চে উঠে ফিরহাদ হাকিম স্পষ্ট বার্তা দেন, "বাংলা ভাষার সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই।" তিনি বলেন, “আমরা যখন বাংলা বলি, তখন 'শ্রী ফিরহাদ হাকিম' বলি, উর্দু বললে বলি 'জনাব গৌতম ঘোষ', ইংরেজিতে বললে 'মিস্টার'। কিন্তু অনেকেই এগুলোর মধ্যে ধর্ম খুঁজে নেয়, ভুল করে। ভাষা জাতির পরিচয় বহন করে, ধর্ম নয়।”

বাংলার সংস্কৃতি ও সহিষ্ণুতা নিয়ে গর্ব প্রকাশ করে ফিরহাদ বলেন, “আজও যারা ধর্ম ধর্ম করে লড়াই করে, তারাই এখন ভাষার ভিত্তিতে বিভেদ তৈরি করছে। বাংলা বিশ্বের পঞ্চম বৃহত্তম ভাষা। যারা আজও ‘দেশি-বাংলাদেশি’ বলে বিভেদ করে, তারা এখনও অজ্ঞতার অন্ধকারে রয়েছে। আমরা ভারতীয় বাঙালি, সবাইকে নিয়েই চলতে শিখেছি। আমাদের আনন্দে বাধা দেওয়ার কেউ নেই।”

চিত্র পরিচালক গৌতম ঘোষও এদিন মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট সতর্কবার্তা দেন। বলেন, “আমরা বাঙালি, আমরা উৎসব করতে জানি। কিন্তু এই আনন্দের মধ্যেও ভুলে যাওয়া উচিত নয়—বাঙালি আজ আক্রান্ত। যারা বাংলা বলে, তাদের উপর আক্রমণ নেমে আসছে। ধর্মের ভিত্তিতে নয়, ভাষার ভিত্তিতে তাদের নিশানা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বাঙালি মানেই হিন্দু নয়, মুসলমানও বাঙালি। কিন্তু আজ বেছে বেছে মুসলমান বাঙালিদের আক্রমণ করা হচ্ছে। এটা যদি এখনই না থামানো যায়, ভবিষ্যতে ভয়াবহ পরিণতি হতে পারে। আমরা যেন উৎসবের মধ্যে থেকেও সেই সচেতনতা ভুলে না যাই।”

এই পুজোর থিম ‘বাংলা আমার মা’ যেন আরও একবার মনে করিয়ে দিল— ভাষা-সংস্কৃতি মিলেই বাঙালির আসল পরিচয়। ধর্ম নয়।

গণেশ পুজোর মধ্য দিয়ে বাজনা বেজে উঠল দুর্গোৎসবের। ফিরহাদ বললেন, “দুর্গাপুজোর আবহ তো আজই শুরু হয়ে গেল।"
 


```