Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

WB Election: ভোটের মুখে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়িয়ে দিল রাজ্য, কত টাকা বাড়ল

প্রশাসনিক মহলের মতে, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিভিক ভলান্টিয়াররা। সেই কথা মাথায় রেখেই তাঁদের জন্য এই বোনাস বাড়ানো হয়েছে। সব মিলিয়ে, নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য এই বোনাস বৃদ্ধি কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে।

WB Election: ভোটের মুখে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়িয়ে দিল রাজ্য, কত টাকা বাড়ল

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 March 2026 15:34

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) দিন ঘোষণা হয়ে গেছে। সেই নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টা আগে ডিএ আর পুরোহিতদের ভাতা নিয়ে বড় ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Govt)। আর ভোট ঘোষণার পরও হল একপ্রস্ত বড় ঘোষণা। রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) জন্য বাড়ল অতিরিক্ত বোনাসের (Ad-Hoc Bonus) পরিমাণ।

পশ্চিমবঙ্গ সরকার ২০২৫–২৬ অর্থবর্ষে সিভিক ভলান্টিয়ারদের জন্য বার্ষিক অ্যাড-হক বোনাস ৭ হাজার ৪০০ টাকা ঘোষণা করেছে। নবান্ন থেকে জারি করা একটি নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এই সিদ্ধান্তের আওতায় পড়ছেন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং গ্রাম পুলিশ ভলান্টিয়াররা। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এর আগে ২০২৪–২৫ অর্থবর্ষে এই বোনাসের পরিমাণ ছিল ৬ হাজার ৮০০ টাকা। অর্থ দফতরের বিবৃতি অনুযায়ী নতুন অর্থবর্ষে তা বাড়িয়ে ৭ হাজার ৪০০ টাকা করা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপালের অনুমোদনক্রমেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকায় বলা হয়েছে, এই অতিরিক্ত বোনাস সংশ্লিষ্ট খাত থেকেই ব্যয় করা হবে এবং তা নির্দিষ্ট হিসেবের আওতায় নথিভুক্ত করা হবে।

প্রশাসনিক মহলের মতে, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিভিক ভলান্টিয়াররা। সেই কথা মাথায় রেখেই তাঁদের জন্য এই বোনাস বাড়ানো হয়েছে। সব মিলিয়ে, নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য এই বোনাস বৃদ্ধি কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ভোট ঘোষণার আগে পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে সাম্মানিক ভাতা পাবেন। পাশাপাশি বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও বড় ঘোষণা করেছিলেন তিনি। ২০২৬ সালের মার্চ মাস থেকে ROPA 2009-এর বকেয়া মহার্ঘ ভাতা (DA) পাওয়া শুরু হবে বলে জানিয়েছিলেন। 

এদিকে রাজ্য বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্পের টাকা প্রথমে এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হবে বলেও মার্চ থেকেই তা দেওয়া শুরু করেছে তৃণমূল সরকার। অনলাইন ও অফলাইন মিলিয়ে এই প্রকল্পের জন্য মোট ৭৪ লক্ষ আবেদন (Yuva Sathi Satus) জমা পড়েছিল। নবান্নের আধিকারিকরা সেই পাহাড়প্রমাণ আবেদন যাচাই করতে গিয়ে দেখেন, আবেদনকারীদের মধ্যে কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। জোড়া প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া সম্ভব নয় বলে সেই আবেদনগুলি বাতিল করা হয়। ছাঁটকাট শেষে দেখা যায়, ৫৪ লক্ষ যুবক-যুবতী এই ভাতার জন্য যোগ্য।


```