Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বাংলায় ৯৯% এনুমারেশন ফর্ম বিলি, কমিশনের টার্গেটে বাধা 'নিখোঁজ' ভোটাররা! সার্ভার-জটে ধীর গতি কাজে

রাজ্যে ১০০ শতাংশ ফর্ম বিলি সম্ভব নাও হতে পারে। কারণ, বেশ কয়েকবার চেষ্টা করেও কিছু ভোটারের হদিস (Missing Voters) পাওয়া যাচ্ছে না। এই সংখ্যা মূলত শহরাঞ্চলে বেশি।

বাংলায় ৯৯% এনুমারেশন ফর্ম বিলি, কমিশনের টার্গেটে বাধা 'নিখোঁজ' ভোটাররা! সার্ভার-জটে ধীর গতি কাজে

ফাইল ছবি (গ্রাফিক্স- দ্য ওয়াল)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 November 2025 20:33

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ তৎপরতার সঙ্গে চলছে। নির্বাচন কমিশনের (ECI) তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত মোট ৭.৬৪ কোটি এনুমারেশন ফর্ম (Enumeration forms West Bengal) বিলি করা হয়েছে। অর্থাৎ পুরো রাজ্যের প্রায় ৯৯.৭৪% ফর্ম পৌঁছে গেছে ভোটারদের হাতে। তবে বাকি যে অল্প সংখ্যক ফর্ম এখনও বিলি হয়নি, তা নিয়ে কমিশনের কিছুটা আশঙ্কা রয়েছে।

কমিশন সূত্রে দাবি করা হচ্ছে, রাজ্যে ১০০ শতাংশ ফর্ম বিলি সম্ভব নাও হতে পারে। কারণ, বেশ কয়েকবার চেষ্টা করেও কিছু ভোটারের হদিস (Missing Voters) পাওয়া যাচ্ছে না। এই সংখ্যা মূলত শহরাঞ্চলে বেশি। বহু ভোটার বর্তমানে তাঁদের ঠিকানায় থাকছেন না- কেউ হয়তো বাড়ি বদলেছেন, কেউ দীর্ঘদিন বাইরে রয়েছেন, আবার কেউ কেউ হয়তো এলাকায় থাকেন না বলে জানা যাচ্ছে। যদিও গ্রামাঞ্চলেও অল্প কিছু এমন ক্ষেত্রে ভোটারের সন্ধান পাওয়া যায়নি।

কমিশনের (ECI) মতে, যেসব ভোটারের কাছে ফর্ম পৌঁছয়নি, তারা হয়তো পরবর্তীতে ভেরিফিকেশন চলাকালীন যোগাযোগ করতে পারেন। এছাড়া প্রয়োজন হলে পরে আবার আবেদন করার সুযোগ থাকছে।

এদিকে, বিলি করা ফর্ম ডিজিটাইজ (Form Digitization) করার কাজও চলছে। কমিশনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩.১৫ কোটি ফর্ম ডিজিটাইজ করা গেছে, যা মোট কাজের ৪১.২০ শতাংশ। নির্বাচন কমিশন আশাবাদী, নির্ধারিত সময়সীমার অনেক আগেই ডিজিটাইজেশন সম্পূর্ণ করা সম্ভব হবে।

তবে এই পুরো প্রক্রিয়ায় সামান্য বাধা হয়ে দাঁড়িয়েছে সার্ভার ডাউন হওয়ার সমস্যা। বিভিন্ন ব্লক ও অফিস থেকে জানানো হয়েছে, সার্ভার একাধিকবার কাজ না করায় ফর্ম আপলোড ও ডিজিটাইজেশনের গতি কমে যাচ্ছে। এই সমস্যার সমাধান করতে আগামী সোমবার বেলা ১টায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO West Bengal) মনোজ কুমার আগরওয়াল (Manoj Agarwal)।  বৈঠকে সংশ্লিষ্ট সব বিভাগ ও প্রযুক্তি সংস্থার প্রতিনিধি উপস্থিত থাকবেন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, সার্ভারের সমস্যা দ্রুত মিটে গেলে কাজের গতি আরও বাড়বে এবং বাকি ফর্ম ডিজিটাইজ করতেও তেমন কোনও সমস্যা হবে না। সব মিলিয়ে, ফর্ম বিলি প্রায় শেষ হলেও, কিছু অজানা ভোটারের সন্ধান না পাওয়া এবং সার্ভারের গোলযোগ- এই দুটি বিষয় নিয়ে কমিশনের নজর বাড়ানো হয়েছে।

অন্যদিকে, এনুমারেশন ফর্ম আপলোড করার ক্ষেত্রে সার্ভারের সমস্যা নিয়ে বিএলওদের পক্ষ থেকে একাধিক অভিযোগ এসেছে সিইও দফতরে। শুক্রবার ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর বৈঠকেও এই বিষয়টি সামনে আসে। সেখানেই তিনি সিইও-কে নির্দেশ দেন যাতে টেলিকম অপারেটর সংস্থাগুলির সঙ্গে কথা বলে এই সমস্যা মেটান হয়। সেই মোতাবেক সোমবারের বৈঠক ডাকা হয়েছে বলেই মনে করা হচ্ছে।


```