Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ব্রিগেডে একমঞ্চের পর কি খড়্গপুরে মোদী-দিলীপ? প্রচারের প্রথম দিনই তেমন ইঙ্গিত বিজেপি প্রার্থীর

প্রচার করতে লাগে না বলে তো আর প্রচারপর্ব বাদ দেওয়া যায় না। কিন্তু দিলীপ স্পষ্ট বলেন, তাঁর প্রচারের ধরন আলাদা। তিনি জায়গায় জায়গায় চা-চক্র করেন, মানুষের সঙ্গে মেশেন, কথা বলেন, তাঁদের সঙ্গে যুক্ত থাকেন। 

ব্রিগেডে একমঞ্চের পর কি খড়্গপুরে মোদী-দিলীপ? প্রচারের প্রথম দিনই তেমন ইঙ্গিত বিজেপি প্রার্থীর

দিলীপ ঘোষ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 18 March 2026 13:21

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় বিধানসভা ভোটের (West Bengal Election 2026) ৬ মাস আগে থেকে রাজ্যে একাধিক জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।  অথচ সব মঞ্চেই উল্লেখযোগ্য ভাবে বাদ পড়াদের মধ্যে ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কিন্তু একটা শনিবাসরীয় ব্রিগেড সব বদলে দিয়েছে। নরেন্দ্র মোদীর মঞ্চে (Narendra Modi Brigade meeting) অনেকদিন পর দেখা দিয়েছিলেন দিলীপ। এরপর তাঁকে প্রার্থীও করেছে দল। তাহলে কি দিলীপের আসনে মোদী-শাহ সভা করতে আসবেন?

২৬-এর নির্বাচনে নিজের 'পছন্দের আসন' (BJP Candidate List 2026) ফিরে পেয়েছেন দিলীপ ঘোষ। তাঁকে খড়্গপুর সদরে প্রার্থী করা হয়েছে। এই নিয়ে প্রাথমিক প্রক্রিয়ায় বর্ষীয়ান এই বিজেপি নেতা বলেন, ''প্রচার করা একটা ফর্মালিটি মাত্র। আমি সারা বছর মানুষের সঙ্গে যোগাযোগ করায় বিশ্বাসী। আর খড়্গপুরের মানুষ তো আমায় চেনেনই। সামাজিক অনুষ্ঠান থেকে পুজোপাঠ, আমি থাকি।''

প্রচার করতে লাগে না বলে তো আর প্রচারপর্ব বাদ দেওয়া যায় না। কিন্তু দিলীপ স্পষ্ট বলেন, তাঁর প্রচারের ধরন আলাদা। তিনি জায়গায় জায়গায় চা-চক্র করেন, মানুষের সঙ্গে মেশেন, কথা বলেন, তাঁদের সঙ্গে যুক্ত থাকেন। তাঁর কথায়, ''সভা-সমিতি করে খুব একটা ভাষণ আমি দিই না। তবে ছোট-বড় সভা তো হবেই।'' তাহলে কি আসন্ন নির্বাচনের জন্য তাঁর হয়ে খড়্গপুর সদরে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?

এই প্রশ্নের উত্তরে দিলীপের রাখঢাকহীন মন্তব্য, ''এটা কেন্দ্রীয় আর রাজ্য নেতৃত্ব ঠিক করবে। তবে হয়তো তাঁরা আসবেন। কারণ প্রতি নির্বাচনেই নরেন্দ্র মোদী, অমিত শাহ এখানে আসেন।'' তবে তাঁরা আসেন কী না আসেন, সেটা পরের কথা। দিলীপ কিন্তু ইতিমধ্যে নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন। এই আসনে তাঁর টার্গেট ১ লক্ষ বা তার বেশি ভোট পাওয়া।

দিলীপের কথায়, তাঁর প্রতিপক্ষের স্কোর ১-১, একবার জিতেছেন আর একবার হেরেছেন। কিন্তু তিনি দু'বার দাঁড়িয়ে দু'বারই জিতেছেন। আত্মবিশ্বাসের সঙ্গে বিজেপি প্রার্থী বলেন, কোনও প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা নয়। তাঁদের লড়াই দলের সঙ্গে। খড়্গপুরে ভোট একটু কম পড়ে। সেটাকে ১ লক্ষে নিয়ে যাওয়াই তাঁদের মূল উদ্দেশ্য। 


```