Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ভোটের বছরে নতুন সামাজিক সুরক্ষা অস্ত্র! লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে বেকার যুবকদের ১,৫০০ টাকা ভাতা

মমতার ‘যুবসাথী’ কি সত্যিই লক্ষ্মীর ভাণ্ডারের মতোই ভোটের ময়দানে তৃণমূলের জন্য নতুন শক্তি হয়ে উঠতে পারবে? 

ভোটের বছরে নতুন সামাজিক সুরক্ষা অস্ত্র! লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে বেকার যুবকদের ১,৫০০ টাকা ভাতা

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 February 2026 15:23

দ্য ওয়াল ব্যুরো: ভোটের বছরে ডিএ, লক্ষ্মীর ভাণ্ডার ( Lakshmi Bhanda)—এই দুই পরিচিত অস্ত্রের বাইরে কি নতুন কোনও চমক লুকিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী? বাজেটের (West Bengal Budget 2026) আগে থেকেই সেই প্রশ্ন ঘুরছিল হাটে–বাজারে। 

বুধবার দ্য ওয়ালে লেখা হয়েছিল, ভোট-বাজেটের আসল চমক আসতে পারে একেবারে নতুন কোনও জনকল্যাণমূলক প্রকল্পে। নবান্ন সূত্রের সেই জল্পনাই শেষ পর্যন্ত বাস্তবের রূপ নিল।

বেকার যুবকদের জন্য ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার (Rs. 1,500 for unemployed youth)। মাধ্যমিক পাশ, ২১ থেকে ৪০ বছর বয়সি যুবকদের মাসে ১,৫০০ টাকা ভাতা দেবে সরকার। আগামী ১৫ অগস্ট থেকেই চালু হবে এই প্রকল্প।

রাজনীতির কারবারিদের একাংশের মতে, এই ঘোষণা নিছক আর্থিক নয়—এটি স্পষ্ট রাজনৈতিক বার্তাও। ২০২১ সালের বিধানসভা ভোটে লক্ষ্মীর ভাণ্ডার ছিল তৃণমূলের অন্যতম বড় প্রতিশ্রুতি। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি রক্ষা করে সেপ্টেম্বর থেকেই প্রকল্পটি চালু করে রাজ্য। পাঁচ বছরে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে প্রায় ৭৪ হাজার কোটি টাকা পৌঁছেছে রাজ্যের মহিলাদের হাতে। এবারের বাজেটে সেই ভাতার অঙ্ক আরও ৫০০ টাকা বাড়ানো হয়েছে।

এবার সেই ‘লক্ষ্মীর ভাণ্ডার মডেল’-ই কি যুব সমাজের জন্য প্রয়োগ করতে চাইছেন মুখ্যমন্ত্রী? পর্যবেক্ষকদের মতে, বেকার যুবকদের জন্য ভাতা চালুর দাবি বিভিন্ন মহল থেকেই উঠছিল। ভোটের মুখে সেই দাবি পূরণ করে যুব সমাজের একাংশকে কাছে টানার কৌশলেই ‘যুবসাথী’।

তবে বিরোধীদের কটাক্ষও তীব্র। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, সরকারি চাকরি ‘চুরি’ করে ও যোগ্যদের চাকরি ‘বিক্রি’ করে সরকার এখন সেই শিক্ষিত বেকারদের ১,৫০০ টাকার প্রলোভন দেখাচ্ছে। তাঁর দাবি, এর যোগ্য জবাব দেবে বাংলার মানুষ আসন্ন বিধানসভা ভোটে।

উল্লেখ্য, রাজ্য সরকারের মেয়াদ মধ্য মে পর্যন্ত। ফলে এবার পূর্ণাঙ্গ বাজেট নয়, বৃহস্পতিবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই যুবসাথী প্রকল্পের ঘোষণা।

সব মিলিয়ে শাসক-বিরোধীর এই তুমুল তরজার মাঝে প্রশ্ন একটাই—মমতার ‘যুবসাথী’ কি সত্যিই লক্ষ্মীর ভাণ্ডারের মতোই ভোটের ময়দানে তৃণমূলের জন্য নতুন শক্তি হয়ে উঠতে পারবে? তার উত্তর দেবে সময়ই।


```