Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

WB Election 2026: ভবানীপুরের রিটার্নিং অফিসার নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রামের RO-র নাম জানাল কমিশন

গত ২৩ মার্চ ৭৩ জন রিটার্নিং অফিসারের (RO) বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেই নির্দেশের অংশ হিসেবেই কিছু বদল ও শূন্যপদ পূরণ করা হবে।

WB Election 2026: ভবানীপুরের রিটার্নিং অফিসার নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রামের RO-র নাম জানাল কমিশন

নির্বাচন কমিশন (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 26 March 2026 23:55

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করেছিল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ভবানীপুর (Bhawanipur) কেন্দ্র। সেই নিয়ে জল গড়িয়েছে অনেকদূর। এবার আরও-দের (RO) বদলি ও নিয়োগ নিয়ে ফের বিজ্ঞপ্তি জারি হল।

গত ২৩ মার্চ ৭৩ জন রিটার্নিং অফিসারের (RO) বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেই নির্দেশের অংশ হিসেবেই কিছু বদল ও শূন্যপদ পূরণ করা হবে।

নতুন বিজ্ঞপ্তিতে রিটার্নিং অফিসারের ৯টি শূন্যপদে নিয়োগ করা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য, নন্দীগ্রামের (২১০-নন্দীগ্রাম) রিটার্নিং অফিসার  হিসেবে ২০০৯ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) অফিসার রাজর্ষি নাথকে নিয়োগ করেছে কমিশন।

রবি কুমারকে আরামবাগের (২০০-আরামবাগ) এসডিও (SDO) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি আরামবাগ (Arambagh) নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন বদলি ও নিয়োগ তালিকায় উল্লেখ করা হয়েছে প্রতিটি জেলা ও নির্বাচনী এলাকা অনুযায়ী অফিসারের নাম, পূর্বের পদ এবং নতুন দায়িত্ব। আগামিকাল অর্থাৎ শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।

এদিকে, আজকেই জানা গিয়েছিল ভবানীপুরে আরও নিয়ে তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে নবান্নের কাছে তিনজনের নামের প্যানেল চেয়ে পাঠিয়েছে কমিশন।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত ২৪ মার্চ কমিশনকে একটি চিঠি দিয়ে ভবানীপুর বিধানসভা (West Bengal Assembly Election 2026) কেন্দ্রের (১৫৯-ভবানীপুর) বর্তমান রিটার্নিং অফিসার  সুরজিৎ রায়ের  পোস্টিং নিয়ে অভিযোগ জানানো হয়েছিল।

শাসকদলের দাবি ছিল, ওই আধিকারিক অতীতে নন্দীগ্রামের বিডিও থাকাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘ঘনিষ্ঠ’ হিসেবে কাজ করেছেন। এই অভিযোগ খতিয়ে দেখার পরেই কমিশন রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে নতুন প্যানেল পাঠানোর নির্দেশ দিয়েছে।


```