Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ভবানীপুরের নতুন রিটার্নিং অফিসার শুভেন্দু ঘনিষ্ঠ! নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে কমিশনে চিঠি তৃণমূলের

কয়েকদিন আগেই ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি (returning officers transfer) করেছিল কমিশন। তার মধ্যে একটি ছিল ভবানীপুর কেন্দ্র। এবার সেই জায়গায় সুরজিৎ  রায়কে নিয়োগ করা হচ্ছে।  

ভবানীপুরের নতুন রিটার্নিং অফিসার শুভেন্দু ঘনিষ্ঠ! নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে কমিশনে চিঠি তৃণমূলের

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 March 2026 12:07

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) নিয়ে ইতিমধ্যেই রাজ্যের আবহাওয়া যথেষ্ট 'গরম' হয়ে উঠেছে। সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার কথা বলে ইতিমধ্যেই একাধিক আধিকারিককের বদল ঘটিয়েছে নির্বাচন কমিশন (ECI)। সেই তালিকায় সদ্য যোগ হয়েছেন ৭৩ জন রিটার্নিং অফিসার (Returning officers transfe), তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বোধহয় ভবানীপুর (Bhawanipur) কেন্দ্র। ভবানীপুরের রিটার্নিং অফিসারকে (Bhawanipur RO) সরিয়ে যাকে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে, সেই সুরজিৎ রায়ের  নিয়োগ নিয়েই আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল। তাঁদের অভিযোগ, নতুন আরও (RO) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ!  

অভিযোগে বলা হয়েছে, সুরজিৎ রায়কে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি আগে নন্দীগ্রাম-২ ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO) হিসেবে দায়িত্ব পালন করতেন।

তৃণমূল কংগ্রেস চিঠিতে উল্লেখ করেছে, সুরজিৎ রায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই রায়ের পক্ষপাতহীনতা ও স্বাধীনতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এছাড়াও, তাঁর বর্তমান পদ (Additional Director of Land Records) তাঁর যোগ্যতা ও অভিজ্ঞতা সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। উল্লেখ্য, এই কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুভেন্দু অধিকারীর অবশ্য সাফ কথা - এই ধরনের অভিযোগ মিথ্যে। একাধিক জায়গাতেই রিটার্নিং অফিসার বদলানো হয়েছে, ভবানীপুরেও। যা সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন কমিশন নিয়েছে। 

রিটার্নিং অফিসারের ভূমিকা নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই পদে পক্ষপাত, স্বার্থের সংঘাত বা স্বাধীনতার অভাব দেখা দেয়, তবে তা ভোটারদের আস্থা ও নির্বাচন প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, কমিশনকে একথাও মনে করিয়ে দিয়েছে শাসক দল।

তাই ভোটের স্বচ্ছতা বজায় রাখতে সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

গত ১৯ ও ২৩ মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনেকে যে ইমেল করেছিলেন, তার উত্তরেই ৭৩ জন রিটার্নিং অফিসারের বদলির নির্দেশ দেওয়া হয়।

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যসচিব থেকে ডিজি, সিপি বদল করেছে নির্বাচন কমিশন। পাঁচ জায়গার ডিআইজি-কেও সরানো হয়েছে। অর্ধেকের বেশি জেলার ডিএম বদল করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।

কমিশন সূত্রে খবর, আসন্ন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট যাতে শান্তিপূর্ণ এবং অবাধভাবে সম্পন্ন হয়, তার জন্য এই ধরনের পদক্ষেপ জরুরি।


```