Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রস্তাবে সায়, ভবানীপুর-সহ ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করল কমিশন

২০২৬-এর বিধানসভা ভোটের আগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করল কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রস্তাব মেনে এই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রস্তাবে সায়, ভবানীপুর-সহ ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করল কমিশন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 23 March 2026 23:07

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত। এবার ২০২৬-এর বিধানসভা ভোটের (west bengal assembly election 2026) আগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি (returning officers transfer) করল কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রস্তাব (Chief Electoral Officer proposal) মেনে এই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।

উল্লেখযোগ্য বিষয়, এই ৭৩ জন রিটার্নিং অফিসারের তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরও (Bhowanipore RO transferred)।

চিঠির বিষয়বস্তু কী?

চিঠিতে বলা হয়েছে, গত ১৯ মার্চ এবং ২৩ মার্চ মুখ্য নির্বাচনী আধিকারিক যে ইমেল করেছিলেন নির্বাচন কমিশনে, তার উত্তর স্বরূপ এই বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, মঙ্গলবার, অর্থাৎ, ২৪ মার্চ বিকেল ৫টার মধ্যে তালিকায় নাম থাকা সমস্ত রিটার্নিং অফিসারকে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট গন্তব্যে। বুধবার, ২৫ মার্চ সকাল ১১টা থেকে যাতে তাঁরা তাঁদের প্রশিক্ষণ পর্বে অংশ নিতে পারেন, সেই ব্যাপারেও কড়া নজর দিতে বলা হহয়েছে কমিশনের তরফে।

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যসচিব থেকে ডিজি, সিপি বদল করেছে নির্বাচন কমিশন। পাঁচ জায়গার ডিআইজি-কেও সরানো হয়েছে। অর্ধেকের বেশি জেলার ডিএম বদল করেছে নির্বাচন কমিশন। এবার বদলি করা হল জেলা ধরে ধরে রিটার্নিং অফিসারদের।

কমিশন সূত্রে খবর, আসন্ন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট যাতে শান্তিপূর্ণ এবং অবাধভাবে সম্পন্ন হয়, তার জন্য এই ধরনের পদক্ষেপ জরুরি।

এদিকে আজই বিধানসভা নির্বাচন ঘিরে প্রশাসনকে কড়া বার্তা দিয়েছে নবান্ন। রাজ্যের মুখ্যসচিবের দফতর থেকে জারি হওয়া এক নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, আসন্ন ভোট যাতে সম্পূর্ণ অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে হবে সকল স্তরের আধিকারিকদের। পাশাপাশি নির্বাচন কমিশনের গাইডলাইন মানার কড়া নির্দেশও দিয়েছে নবান্ন।


```