Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মমতার চিঠির পরেও কথা শুনলেন না জ্ঞানেশ কুমার, একসঙ্গে একাধিক পুলিশ কর্তাকে বদলির নির্দেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, অবিলম্বে এই বদলি কার্যকর করতে হবে এবং ১৮ মার্চ সকাল ১১টার মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকরা নতুন পদে যোগ দিয়েছেন কি না, তার রিপোর্ট পাঠাতে হবে।

মমতার চিঠির পরেও কথা শুনলেন না জ্ঞানেশ কুমার, একসঙ্গে একাধিক পুলিশ কর্তাকে বদলির নির্দেশ কমিশনের

মমতা বন্দ্যোপাধ্যায় এবং জ্ঞানেশ কুমার

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 March 2026 13:34

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (ECI Gyanesh Kumar) চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, এক তরফা রাজ্যে শীর্ষ প্রশাসনিক অফিসার ও পুলিশ কর্তাদের আপনি সরিয়ে দিলেন। এটা করবেন না। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটা চলে না। কিন্তু জ্ঞানেশ কুমার শুনলেন কোথায় সে কথা! বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) আগে রাজ্যের প্রশাসনে বড়সড় রদবদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার জারি হওয়া নির্দেশে একাধিক শীর্ষ আইপিএস অফিসার থেকে শুরু করে জেলা পুলিশ সুপার ও পুলিশ কমিশনার পদে ব্যাপক বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, অবিলম্বে এই বদলি কার্যকর করতে হবে এবং ১৮ মার্চ সকাল ১১টার মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকরা নতুন পদে যোগ দিয়েছেন কি না, তার রিপোর্ট পাঠাতে হবে।

এদিন প্রথম বিজ্ঞপ্তিতে রাজ্যের গুরুত্বপূর্ণ পুলিশ পদে বদলি করা হয়েছে। তা হল এরকম - 

ড. রাজেশ কুমার সিং (IPS) – এডিজি ও আইজি, দক্ষিণবঙ্গ

কে. জয়ারামন (IPS) – এডিজি ও আইজি, উত্তরবঙ্গ

ড. প্রণব কুমার (IPS) – পুলিশ কমিশনার, আসানসোল-দুর্গাপুর

অখিলেশ কুমার চতুর্বেদী (IPS) – পুলিশ কমিশনার, হাওড়া

অমিত কুমার সিং (IPS) – পুলিশ কমিশনার, ব্যারাকপুর

সুনীল কুমার যাদব (IPS) – পুলিশ কমিশনার, চন্দননগর

দ্বিতীয় নির্দেশে একসঙ্গে ১৩ জন পুলিশ সুপার ও ডেপুটি কমিশনার পদে বদলি করা হয়েছে। নতুন পোস্টিং অনুযায়ী - 

পুষ্পা – বারাসত পুলিশ জেলা

জসপ্রীত সিং – কোচবিহার

সূর্য প্রতাপ যাদব – বীরভূম

রাকেশ সিং – ইসলামপুর পুলিশ জেলা

কুমার সানি রায় – পুলিশ সুপার হুগলি গ্রামীণ

ঈশানি পাল – পুলিশ সুপার ডায়মন্ড হারবার পুলিশ জেলা

সচিন – পুলিশ সুপার মুর্শিদাবাদ

অলকনন্দা ভৌমাল – পুলিশ সুপার বসিরহাট

অনুপম সিং – পুলিশ সুপার মালদহ

অংশুমান সাহা – পুলিশ সুপার পূর্ব মেদিনীপুর

শ্রীকান্ত জগন্নাথরাও – পুলিশ সুপার কলকাতা (সেন্ট্রাল ডিভিশন)

সুরিন্দর সিং – পুলিশ সুপার জঙ্গিপুর

পাপিয়া সুলতানা – পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুর

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যাঁদের এই বদলির তালিকা থেকে সরানো হয়েছে, তাঁদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনও নির্বাচনী দায়িত্বে রাখা যাবে না। এছাড়াও, দ্রুত বদলি কার্যকর করে তার পূর্ণাঙ্গ রিপোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।


```