Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রাজ্যে বড়সড় আইএএস বদলি! একাধিক জেলাশাসক বদল, সরানো হল কলকাতা পুরসভার কমিশনারকেও

আসন্ন বিধানসভা ভোটের আগে রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে সাতজন আইএএস অফিসারের বদলি ও নতুন দায়িত্বের কথা ঘোষণা করা হয়েছে।

রাজ্যে বড়সড় আইএএস বদলি! একাধিক জেলাশাসক বদল, সরানো হল কলকাতা পুরসভার কমিশনারকেও

নবান্ন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 6 March 2026 22:44

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বিধানসভা ভোটের (West Bengal Assembly elecetion 2026) আগে রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। নবান্ন (Nabanna) থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে সাতজন আইএএস অফিসারের বদলি (WB IAS transfer) ও নতুন দায়িত্বের কথা ঘোষণা করা হয়েছে।

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যপাল এই বদলিগুলিতে (Administrative Reshuffle) সম্মতি দিয়েছেন। সংশ্লিষ্ট আধিকারিকরা নতুন দায়িত্ব গ্রহণ করার দিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বহাল থাকবে।

কোন কোন পদে রদবদল?

বর্তমানে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার হিসেবে কর্মরত সুমিত গুপ্ত (আইএএস, ২০০৯ ব্যাচ)-কে ডিএলআরএস, পশ্চিমবঙ্গ পদে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তাঁকে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন আধিকারিকের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।

ডব্লিউবিএসআইডিসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর নিকিল নির্মল (আইএএস, ২০১১ ব্যাচ)-কে নদিয়ার জেলা শাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।

বর্তমানে উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা (আইএএস, ২০১১ ব্যাচ)-কে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) চিফ এক্সিকিউটিভ অফিসার পদে আনা হয়েছে। এই পদটি রাজ্য সরকারের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদমর্যাদার।

অংশুল গুপ্ত (আইএএস, ২০১৩ ব্যাচ)-কে কলকাতা উত্তরের জেলা নির্বাচন আধিকারিক করা হয়েছে। পাশাপাশি তাঁকে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনারের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।

সিয়াদ এন (আইএএস, ২০১৪ ব্যাচ)-কে উত্তর ২৪ পরগনার জেলা শাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।

প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের স্পেশাল সেক্রেটারি শেভালে অভিজিৎ তুকারাম (আইএএস, ২০১৫ ব্যাচ)-কে আলিপুরদুয়ারের জেলা শাসক হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে নদিয়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত (আইএএস, ২০১৬ ব্যাচ)-কে বাঁকুড়ার জেলা শাসক করা হয়েছে।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


```