Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাজ্য পুলিশে বড় রদবদল, ডিআইজি সিআইডি পদে নতুন মুখ, সরানো হল মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজিকেও

২০২৪ সালে নির্বাচন কমিশনের (ECI) নির্দেশে মুর্শিদাবাদের ডিআইজি পদ থেকে  শ্রী মুকেশকে সরানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ আনা হয়েছিল। কয়েকদিনের মধ্যে সেই জায়গায় এসেছিলেন সৈয়দ ওয়াকার রাজা।

 রাজ্য পুলিশে বড় রদবদল, ডিআইজি সিআইডি পদে নতুন মুখ, সরানো হল মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজিকেও

রাজ্য পুলিশে রদবদল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 February 2026 18:18

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026) আগে রাজ্য পুলিশে ফের রদবদল। রাজ্য অধীনস্থ তদন্তকারী সংস্থা সিআইডির ডিআইজি (CID DIG) হচ্ছেন কে শবরী রাজ কুমার, তিনি এতদিন হাওড়ার জয়েন্ট সিপি পদে ছিলেন। অন্যদিকে, গত জানুয়ারি মাসেই বিশাল গর্গকে এডিজি (সাইবার সেল) পদে নিয়ে আসা হয়েছিল, একমাসের মধ্যেই নতুন দায়িত্ব দেওয়া হল তাঁকেও।

২০২৪ সালে নির্বাচন কমিশনের (ECI) নির্দেশে মুর্শিদাবাদের ডিআইজি পদ থেকে  শ্রী মুকেশকে সরানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ আনা হয়েছিল। কয়েকদিনের মধ্যে সেই জায়গায় এসেছিলেন সৈয়দ ওয়াকার রাজা। রাজ্যে লোকসভা ভোটের সময় নিয়োগ করা সৈয়দ ওয়াকার রাজাকে এই পদ থেকে সরানো হল ঠিক বিধানসভা নির্বাচনের আবহে। তাঁকে বদলি করা হল উত্তরবঙ্গে।

একনজরে বদলির তালিকা-

কে শবরী রাজ কুমার, IPS

ছিলেন: জয়েন্ট সিপি, হাওড়া পুলিশ কমিশনারেট
পাঠানো হল: ডিআইজি, সিআইডি, পশ্চিমবঙ্গ

গৌরব লাল, IPS

ছিলেন: ডিআইজি, সিআইডি, পশ্চিমবঙ্গ
পাঠানো হল: জয়েন্ট সিপি, হাওড়া পুলিশ কমিশনারেট

প্রবীণ প্রকাশ, IPS

ছিলেন: কমান্ডিং অফিসার, এসএপি ষষ্ঠ ব্যাটেলিয়ন
পাঠানো হল: কমান্ডিং অফিসার, এসএসএফ নবম ব্যাটেলিয়ন, ব্যারাকপুর

সন্দীপ মণ্ডল, IPS

ছিলেন: কমান্ডিং অফিসার, এসএপি নবম ব্যাটেলিয়ন
পাঠানো হল: কমান্ডিং অফিসার, এসএপি সপ্তম ব্যাটেলিয়ন

শোভন অধিকারী, WBPS

ছিলেন: অতিরিক্ত পুলিশ সুপার, ডিআইবি, বারুইপুর
পাঠানো হল: অতিরিক্ত পুলিশ সুপার, টেলিকমিউনিকেশন, পশ্চিমবঙ্গ

অশোক কুমার প্রসাদ, IPS

ছিলেন: এডিজি, আইজিপি  ওয়েস্টার্ন জোন
পাঠানো হল: এডিজি, সাইবার সেল, পশ্চিমবঙ্গ

বিশাল গর্গ, IPS

ছিলেন: এডিজি, সাইবার সেল
পাঠানো হল: এডিজি, আইজিপি,  ওয়েস্টার্ন জোন

রাজেশ কুমার যাদব, IPS

ছিলেন: আইজিপি, উত্তরবঙ্গ, রিজিয়ন
পাঠানো হল: আইজিপি, বাঁকুড়া রেঞ্জ

শ্লেশ রাম ঝাঝারিয়া, IPS

ছিলেন: আইজিপি, বাঁকুড়া রেঞ্জ
পাঠানো হল: আইজিপি, ট্রাফিক, পশ্চিমবঙ্গ

সুকেশ কুমার জৈন, IPS

ছিলেন: আইজিপি, ট্রাফিক
পাঠানো হল: আইজিপি, উত্তরবঙ্গ, রিজিয়ন

সৈয়দ ওয়াকার রাজা, IPS

ছিলেন: ডিআইজি, মুর্শিদাবাদ রেঞ্জ
পাঠানো হল: ডিআইজি, জলপাইগুড়ি রেঞ্জ

সুধীর কুমার নীলাকান্তম, IPS

ছিলেন: ডিআইজি, রায়গঞ্জ রেঞ্জ
পাঠানো হল: ডিআইজি, মুর্শিদাবাদ রেঞ্জ

নিম্বলকর সন্তোষ উত্তমরাও, IPS

ছিলেন: ডিআইজি, জলপাইগুড়ি রেঞ্জ
পাঠানো হল: ডিআইজি, রায়গঞ্জ রেঞ্জ


```