Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত পড়ল কলকাতায়! রাজ্যের বহু জেলায় ঠান্ডার দাপট দেখছে ডিসেম্বর

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহেও বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং টানা সাতদিন রাজ্য জুড়ে শীতের ছোঁয়া বজায় থাকবে। 

উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত পড়ল কলকাতায়! রাজ্যের বহু জেলায় ঠান্ডার দাপট দেখছে ডিসেম্বর

পৃথা ঘোষ

শেষ আপডেট: 12 December 2025 12:37

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ জুড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে তাপমাত্রা, এবার কিন্তু শহরে সত্যিকারের শীতের আমেজ (weather update)। উত্তুরে হাওয়া আর মেঘমুক্ত আকাশের জোটে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে প্রায় ১.৩ ডিগ্রি কম। রাজ্যজুড়েই এখন একই ছবি, শীত জাঁকিয়ে বসেছে (winter update West Bengal)।

উত্তরবঙ্গে ঠান্ডার দাপট আরও তীব্র। বৃহস্পতিবার দার্জিলিংয়ে পারদ ছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনে ৯.৫ ডিগ্রি ও আলিপুরদুয়ারে ৯.৩ ডিগ্রি - সব মিলিয়ে শীতের উপস্থিতি স্পষ্ট।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহেও বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং টানা সাতদিন রাজ্য জুড়ে শীতের ছোঁয়া বজায় থাকবে। উত্তুরে হাওয়ার দাপটে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। উপকূলীয় জেলাগুলিতে পারদ থাকবে ১৩ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে।

উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। দার্জিলিং জেলায় তাপমাত্রা ৪ ডিগ্রির ঘরে স্থির হয়ে রয়েছে। মালদা-সহ সমতলের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা ১৩–১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ বাংলাদেশ ও তার কাছাকাছি এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একই সঙ্গে উত্তর-পশ্চিম ভারতে রয়েছে একটি সক্রিয় পশ্চিমি ঝঞ্ঝা। জম্মু-কাশ্মীর অঞ্চল জুড়েও তার প্রভাব রয়েছে। এর মাঝেই শনিবার নতুন করে আরেকটি পশ্চিমি ঝঞ্ঝার পূর্বাভাস রয়েছে। তবে রাজ্যে উত্তুরে হাওয়ার গতি আপাতত স্বাভাবিক ও অবাধ, ফলে শীতের আমেজে ভাটা পড়ার আশঙ্কা নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের সর্বত্রই আকাশ থাকবে পরিষ্কার ও আবহাওয়া থাকবে পুরোপুরি শুষ্ক। উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। সেই কারণে কিছু এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে। তবে বিশেষ সতর্কতার পরিস্থিতি নেই।

দেশের অন্যান্য প্রান্তেও জোর শীতের পূর্বাভাস। মহারাষ্ট্র, কর্নাটক ও তেলঙ্গানায় শৈত্যপ্রবাহ চলবে। ছত্তীসগড়, মধ্যপ্রদেশ ও ওড়িশায়ও জাঁকিয়ে ঠান্ডার ব্যাটিং চলবে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


```